বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সিরাজদিখান উপজেলা শাখার ১০ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. আমিন শেখের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নিচ তলায় এসব তথ্য জানান উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন।তিনি বলেন, উপজেলা যুবদলের পক্ষ থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা শাখার কাছে আবেদন জানানো হয়েছে।আরো বলেন, গত ৩ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে মো. আমিন শেখের একটি অনৈতিক ভিডিও ছড়িয়ে পড়ে, যা দ্রুত ভাইরাল হয়। এতে সাধারণ মানুষসহ যুবদলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে উপজেলা যুবদল জরুরি সভায় বসে এবং ঘটনাটি তদন্তে সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে।তদন্ত শেষে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মো. আমিন শেখের সংশ্লিষ্টতা পাওয়া যায় বলে জানায় কমিটি। এরপর উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিব মো. শাহাদাত শিকদার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জেলা যুবদলের কাছে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন বলেন, “দলীয় শৃঙ্খলার প্রশ্নে আমরা আপসহীন। কেউ যদি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের সঙ্গে ড. ইউনূসের ছবি নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস
ট্রাম্পের সঙ্গে ড. ইউনূসের ছবি নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবারের সেই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প Read more

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্র কমিটি গঠন নিয়ে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। জেলা প্রশাসককে (ডিসি) চেয়ারম্যান করে Read more

বিজয়নগরে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার 
বিজয়নগরে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র‍্যাব-৯ এর অভিযানে ১৮৮ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।  বুধবার (৭ মে) মধ্যরাতে  গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১, Read more

পুলিশ প্রোটোকল নিয়ে কার্যালয় ছাড়লেন জি এম কাদের
পুলিশ প্রোটোকল নিয়ে কার্যালয় ছাড়লেন জি এম কাদের

পুলিশি প্রোটোকলে কার্যালয় ছেড়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। গণ অধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের পর রাত ১০টার দিকে কার্যালয় Read more

সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের পর কোচিং স্থগিত করল প্রধান শিক্ষক
সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের পর কোচিং স্থগিত করল প্রধান শিক্ষক

সারা দেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্নফাঁস এড়াতে কোচিং বন্ধের সরকারি নির্দেশনা বহাল রয়েছে।এমন নির্দেশনাকে বৃদ্ধাআঙ্গুলি দেখিয়ে নওগাঁর সাপাহার Read more

কাজাখস্তানকে হারিয়ে হকি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ
কাজাখস্তানকে হারিয়ে হকি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ

এশিয়া কাপ হকিতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ পুরুষ হকি দল। এই জয়ের মাধ্যমে আগামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন