ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধের মধ্যেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আিইপিএল) এবং পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে দেশ দুটির ক্রিকেট বোর্ড। পেহেলগামে হামলার জেরে গতরাতে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ নামক একটি বিমান হামলা চালায়। এতে ২৬ জন নিহত ও ৩৫ জন আহত হয়। তবে এসব উত্তেজনার মাঝেও চলতি আইপিএল নির্ধারিত সময়সূচি অনুযায়ীই চলবে।এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআইয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে বর্তমান পরিস্থিতি লিগের সময়সূচিতে কোনো প্রভাব ফেলবে না এবং সব ম্যাচ পূর্বনির্ধারিত অনুযায়ী অনুষ্ঠিত হবে।অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) ঘোষণা করেছে যে পাকিস্তান সুপার লিগ নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত চলবে। পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে,  ইসলামাবাদ ইউনাইটেড আজ পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচ খেলবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুরান ঢাকায় কারখানায় আগুন
পুরান ঢাকায় কারখানায় আগুন

পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার Read more

মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগাপ্লুত ৯ জন
মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগাপ্লুত ৯ জন

মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগ আপ্লুত হয়ে উঠেছেন ৯ জন। একজন নারী ও আটজন পুরুষ এ চাকরিতে লিখিত Read more

মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের কাজ দিলে শাস্তির হুঁশিয়ারি
মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের কাজ দিলে শাস্তির হুঁশিয়ারি

মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান জোরদার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সাম্প্রতিক ইমিগ্রেশন বিভাগের প্রধান জাকারিয়া বিন শাব্বান এক ঘোষণায় Read more

কুয়াকাটায় ভাড়াবাসা থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার
কুয়াকাটায় ভাড়াবাসা থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটায় ভাড়াবাসা থেকে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া Read more

রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।রবিবার (২০ Read more

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ১০ ডিসেম্বর
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ১০ ডিসেম্বর

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আগামী ১০ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের লিখিত পরীক্ষায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন