মেহেরপুরে গাংনীতে ড্রাম ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের দুজনসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। গতকাল মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শুকুরকান্দি এলাকায় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার গাড়াডোব গ্রামের শাহিন (২৫), তার ফুপি আক্তার বানু ওরফে লাল বুড়ি (৪৫) ও মাইক্রোবাসচালক জামাল হোসেন (৪০)।পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহিনের দাদি ফজিলা খাতুন ডায়রিয়ায় আক্রান্ত হলে প্রথমে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পরবর্তীতে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছিল একটি মাইক্রোবাসে। পথে শুকুরকান্দি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসে থাকা ৮ জনই আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শাহিন, আক্তার বানু ও চালক জামাল মারা যান।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ড্রাম ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়েবসাইটে এখনও শেখ হাসিনার ছবি!
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়েবসাইটে এখনও শেখ হাসিনার ছবি!

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার ১০ মাস পরও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়েবসাইটে এখনো সগর্বে শোভা পাচ্ছে শেখ হাসিনার হাসিমাখা Read more

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭

দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের বাইরে একটি টাউনশিপে শনিবার ভোরে বন্দুকধারীদের হামলায় সাতজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট Read more

বৃষ্টি–ঠান্ডায় প্লাবিত তাঁবু, গাজায় ফিলিস্তিনিদের সীমাহীন দুর্ভোগ
বৃষ্টি–ঠান্ডায় প্লাবিত তাঁবু, গাজায় ফিলিস্তিনিদের সীমাহীন দুর্ভোগ

ফিলিস্তিনের গাজায় লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনি এখন তাঁবু ও ধ্বংসস্তূপের মাঝে শীত, বৃষ্টি আর প্রবল ঠান্ডার মধ্যে দিন কাটাচ্ছেন। দুই বছর Read more

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ Read more

সাত অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস
সাত অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (৩০ জুলাই) দুপুর ১টা Read more

ইরানে মার্কিন স্থল অভিযানে অংশ নেবে না ইসরায়েল
ইরানে মার্কিন স্থল অভিযানে অংশ নেবে না ইসরায়েল

ইরান যুদ্ধ আরও বিস্তারের আশঙ্কার মধ্যে ইসরায়েলের নতুন অবস্থানের ইঙ্গিত মিলেছে। ইরানে মার্কিন স্থল অভিযান হলে তাতে অংশ নেবে না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন