বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ধানমন্ডিতে তার বাবার বাসভবন ‘মাহবুব ভবনে’ গেছেন।মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ থেকে একটি প্রাইভেটকারে স্কয়ার হাসপাতালে যান তিনি। সেখানে কয়েক ঘন্টা মায়ের সঙ্গে সময় কাটিয়ে মাহবুব ভবনে যান।জোবাইদা রহমান স্কয়ার হাসপাতালে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি  বিএনপির কর্মীসহ উৎসুক জনতা সেখানে ভিড় করেন।‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন ঢাকা পোস্টকে বলেন, ডা. জোবায়দা রহমান মাহবুব ভবনে পৌঁছালে তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর প্রতিষ্ঠিত ‘সুরভী’-এর শিশুরা তাকে স্বাগত জানায়। তিনি আরও বলেন, ওনি এখানে কিছুক্ষণ থাকবেন। এরপর গুলশানের ফিরোজায় ফিরে যাবেন।সমাজের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ১৯৭৯ সালে ‘সুরভী’ প্রতিষ্ঠা করেন সৈয়দা ইকবাল মান্দ বানু। গত ৪৬ বছরে প্রায় ২৮ লাখ শিশুকে শিক্ষা দিয়েছে এ প্রতিষ্ঠানটি।জোবাইদা রহমানের আগমনকে ঘিরে মাহবুব ভবনে বাড়ানো হয় নিরাপত্তা। ভবনের সামনের দেয়ালে কাঁটাতারের বেড়া বসানোর পাশপাশি লাগানো হয় সিসিটিভি ক্যামেরা।দীর্ঘ ১৭ বছর পর মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে কাতারের আমিরের দেওয়া একটি বিশেষ রাজকীয় বিমানে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ডা. জোবাইদা রহমান।প্রসঙ্গত, ডা. জোবাইদার প্রয়াত পিতা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৭৮ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত নৌবাহিনী প্রধান ছিলেন এবং এরশাদ সরকারের সময় যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী তার চাচা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নীলফামারীতে ট্রেনের নিচে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা
নীলফামারীতে ট্রেনের নিচে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

নীলফামারী রেলষ্টেশনের প্লাটফর্মে ট্রেনের সামনে লাফ দিয়ে  শাহজালাল আলী (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (১৪ মে) বিকেল ৫টার দিকে Read more

দগ্ধদের চিকিৎসা দিতে সন্ধ্যায় ঢাকায় আসছে চীনা মেডিকেল টিম
দগ্ধদের চিকিৎসা দিতে সন্ধ্যায় ঢাকায় আসছে চীনা মেডিকেল টিম

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় আসছে চীনের ৫ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল Read more

সহিংসতা বন্ধে দেবীগঞ্জে কর্মশালা, চালু হলো ৯৯৯ কর্নার ও অভিযোগ বক্স
সহিংসতা বন্ধে দেবীগঞ্জে কর্মশালা, চালু হলো ৯৯৯ কর্নার ও অভিযোগ বক্স

পঞ্চগড়ে কিশোর-কিশোরী ও নারীর প্রতি সহিংসতা রোধে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। বুধবার (৯ এপ্রিল) প্রথমবারের মতো জেলার দেবীগঞ্জ Read more

নবীনগরে মাদকসহ আটক ৭
নবীনগরে মাদকসহ আটক ৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৭ জনকে আটক করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) রাতে উপজেলার সলিমগঞ্জ ও Read more

শেখ হাসিনার বিচার কবে শুরু, শেষ হতে লাগবে কত সময়
শেখ হাসিনার বিচার কবে শুরু, শেষ হতে লাগবে কত সময়

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামী সপ্তাহেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন টিম। তার বিরুদ্ধে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন