খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন আসামি মো. নুর ইসলামের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।মঙ্গলবার (০৬ মে) সকাল ১০টায় বোয়ালখালী নতুন বাজারে আধাবেলা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।কর্মসূচিতে বাজারে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত ও সর্বস্তরের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সভাপতি সুভাষ সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ ও দপ্তর সম্পাদক আব্দুর রহিম।এ সময় বক্তারা বলেন, এই অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত ছিল। এতে ২৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী নুর ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ সময় মানববন্ধন থেকে সন্দেহভাজন নুর ইসলামকে বাজারের সকল কার্যক্রম থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।এদিকে মানববন্ধন চলাকালে সার্বিক পরিস্থিতি ও জনগণের জানমালের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে সেনাবাহিনীর দীঘিনালা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক (পিএসসি) উপস্থিত হয়ে মানববন্ধনকারীদের সঙ্গে কথা বলেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।উল্লেখ্য, গত ২৬ মার্চ গভীর রাতে বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬টি বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে যায়। ঘটনার ১০ দিন পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সন্দেহভাজন হিসেবে মো. নুর ইসলামকে গ্রেফতার করে। তবে গতকাল সোমবার তিনি জামিনে মুক্তি পান।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূঞাপুরে কেক কেটে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন
ভূঞাপুরে কেক কেটে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন

টাঙ্গাইলের ভূঞাপুরে উৎসবমুখর পরিবেশে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর এক যুগপূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার (১৪ জুন) বেলা ১১টায় Read more

বাংলাদেশ পুলিশকে ‘পাকিস্তানি সেনা’ বলে গুজব ছড়াল ভারতীয় গণমাধ্যম
বাংলাদেশ পুলিশকে ‘পাকিস্তানি সেনা’ বলে গুজব ছড়াল ভারতীয় গণমাধ্যম

ভারতের বাংলা নিউজ চ্যানেল ‘আজতক বাংলা’ বাংলাদেশের পুলিশের একটি ছবি বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। শনিবার (০৩ মে) প্রকাশিত একটি Read more

ভাঙ্গায় টানা অবরোধের তৃতীয় দিনেও থমথমে পরিস্থিতি
ভাঙ্গায় টানা অবরোধের তৃতীয় দিনেও থমথমে পরিস্থিতি

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির তৃতীয় দিন আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)। সকাল থেকে ঢাকা-বরিশাল Read more

মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা, দিনভর অপেক্ষা করে ফিরে গেলেন পরীক্ষার্থীরা
মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা, দিনভর অপেক্ষা করে ফিরে গেলেন পরীক্ষার্থীরা

কুড়িগ্রামের উলিপুরে মাদরাসায় নিয়োগ পরীক্ষা দিতে এসে দিনভর অপেক্ষা করে পরীক্ষার্থীদের ফিরে যাওয়ার ঘটনা ঘটেছে। পরীক্ষার্থীরা উপস্থিত থাকলেও নিয়োগ বোর্ডের Read more

যুবলীগ নেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন
যুবলীগ নেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন

জেলার পৌরসভার ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই Read more

স্বাভাবিক হয়নি মেট্রোরেল চলাচল, চলছে মেরামতের কাজ
স্বাভাবিক হয়নি মেট্রোরেল চলাচল, চলছে মেরামতের কাজ

রাজধানীর ফার্মগেট এলাকায় রবিবার (২৬ অক্টোবর) মেট্রোরেল লাইনে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনা ঘটে। এখনও মেরামতের কাজ করছে ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন