লন্ডনে ৪ মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরে দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।মঙ্গলবার (০৬ মে) দুপুরে রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় পৌঁছার পর দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি।খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, চিকিৎসা পরবর্তী অবস্থায় অনেকটাই সুস্থ আছেন খালেদা জিয়া। দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।জাহিদ হোসেন জানান, শারীরিক এবং মানসিকভাবে অনেকটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ম্যাডাম খালেদা জিয়া। যদিও শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ জার্নি শেষে অসংখ্য মানুষের উচ্ছ্বাস কিছুটা কষ্টকর, কিন্তু জনগণের নেত্রী জনগণের পাশে থাকাকে পছন্দ করেছেন।তিনি আরও বলেন, জোবাইদা রহমান ফিরেছেন, তারেক রহমানও ফিরবেন। সেদিন খুব বেশি দূরে নয়। কিছুদিন পর জোবাইদা রহমান আবারও লন্ডনে যাবেন এবং খুব সহসাই তারেক রহমানসহ দেশে ফিরে আসবেন।এর আগে, আজ সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমিরের বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন খালেদা জিয়া। এ সময় বিএনপির শীর্ষস্থানীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান।খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ— জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানও দেশে এসেছেন। বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় আসেন খালেদা জিয়া। পথে পথে তাকে অভ্যর্থনা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।এর আগে, বাংলাদেশ সময় সোমবার (৫ মে) রাতে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়। এ সময় বিমানবন্দরে দলের চেয়ারপারসনকে বিদায় জানাতে যুক্তরাজ্য শাখা বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘পিআর কিংবা ইভিএম নয়, জনগণ বুঝে ব্যালট পেপার’
‘পিআর কিংবা ইভিএম নয়, জনগণ বুঝে ব্যালট পেপার’

একটি অনির্বাচিত সরকার বেশিদিন টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক। তিনি Read more

সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল, লতিফ সম্পাদক
সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল, লতিফ সম্পাদক

টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) বিকেল ৩ টায় প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত Read more

জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই হবে: উপদেষ্টা সাখাওয়াত
জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই হবে: উপদেষ্টা সাখাওয়াত

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারী তারিখের ঘোষিত সময়েই হবে। আর এত প্রাণের Read more

শহিদদের আত্মত্যাগের সুযোগ কাজে লাগিয়ে রাষ্ট্র বিনির্মাণের পথ খুঁজতে হবে
শহিদদের আত্মত্যাগের সুযোগ কাজে লাগিয়ে রাষ্ট্র বিনির্মাণের পথ খুঁজতে হবে

দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী Read more

সিংড়ায় হতদরিদ্রের সাড়ে ৭ হাজার কেজি চাল বিক্রি করে দিল চেয়ারম্যান
সিংড়ায় হতদরিদ্রের সাড়ে ৭ হাজার কেজি চাল বিক্রি করে দিল চেয়ারম্যান

নাটোরের সিংড়া উপজেলায় ভিজিডি কর্মসূচির ৭ দশমিক ৪১০ মেট্রিক টন চাল বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। বিষয়টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন