নেত্রকোনার আটপাড়ায় ৮ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে মাসুম মিয়া (৪৪) নামে এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৬ মে) সকালে এ তথ্য নিশ্চিত করে আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান। সোমবার সন্ধ্যায় উপজেলার ব্রুজের বাজার সংলগ্ন এলাকায় সুরেশের জঙ্গল নামক স্থানে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী অটোরিকশা চালক মাসুম মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক অটোরিকশা চালক মাসুম মিয়া উপজেলার পালপাড়া গ্রামের নুরুল হকের ছেলে।ভুক্তভোগী শিশুটি উপজেলার বানিয়াজান ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। সে স্থানীয় একটি মাদরাসার নাজেরা বিভাগের ছাত্র। অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্র প্রতিদিনের মতো মাদরাসা শেষে বাড়ি ফিরছিল। এ সময় মাসুম মিয়ার অটোরিকশায় ওঠে। অভিযুক্ত চালক শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে একটি নির্জন জঙ্গলে নিয়ে বলাৎকার চেষ্টা করলে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং অটোরিকশা চালককে ধরে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয়।এ ঘটনায় রাতে শিশুটির বাবা বাদি হয়ে অটোরিকশা চালক মাসুম মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করে। আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, উক্ত ঘটনার মামলায় মাসুম মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাপের উপদ্রব, কর্ণফুলীতে নেই অ্যান্টিভেনম ও জরুরি বিভাগ
সাপের উপদ্রব, কর্ণফুলীতে নেই অ্যান্টিভেনম ও জরুরি বিভাগ

বর্ষা এলেই বেড়ে যায় সাপের উপদ্রব। গ্রামাঞ্চলে সাপে কাটা রোগীর সংখ্যা বেশি হলেও কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জরুরি বিভাগ Read more

গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত
গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকার বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।শুক্রবার Read more

অবশেষে শুরু হচ্ছে ধোনির ১০০ কোটি টাকার মানহানি মামলার বিচার
অবশেষে শুরু হচ্ছে ধোনির ১০০ কোটি টাকার মানহানি মামলার বিচার

আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নাম জড়িয়ে প্রচারিত মিথ্যা তথ্য নিয়ে করা মানহানি মামলার শুনানি অবশেষে Read more

জুন উইন্ডোতে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে কখন?
জুন উইন্ডোতে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে কখন?

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ২০২৪-২৫ মৌসুম পুরোপুরি শেষ। তবে ক্লাব ফুটবলের মৌসুম শেষ হলেও ব্যস্ততা কাটছে না ফুটবলারদের। জুন ইউন্ডোতে নিজ Read more

জ্যোতির প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ইতিহাস গড়লো টাইগ্রেসরা
জ্যোতির প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ইতিহাস গড়লো টাইগ্রেসরা

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর বসছে চলতি বছরের সেপ্টেম্বরে, ভারতের মাটিতে। আট দলের এই বিশ্ব আসরে জায়গা করে নিতে বাছাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন