বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারদিকে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বিমানবন্দরে প্রবেশের গোলচত্বর এলাকায় কঠোর অবস্থানে দেখা গেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ সদস্যদের। যারা প্রবেশ করছেন সঠিক কারণ যাচাই-বাছাই ও নিরাপত্তা তল্লাশি শেষে প্রবেশ করছেন। এদিকে আর্মড পুলিশের পাশাপাশি সিভিল এভিয়েশনের নিজস্ব সিকিউরিটি, অ্যাভসেক, বিমান বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদেরও দায়িত্বপালন করতে দেখা যাচ্ছে। এছাড়াও রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যদের।মঙ্গলবার (৬ মে) সকালে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, বিমানবন্দরের আশপাশে ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায়ও অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ও র‍্যাব সদস্যদের। পাশাপাশি দেখা গেছে সেনাবাহিনীর সদস্যদেরও।নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য বিমানবন্দর সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ আনা হতে পারে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা বলছেন, খালেদা জিয়াকে স্বাগত জানাতে দলের অসংখ্য নেতাকর্মী বিমানবন্দর এলাকায় জড়ো হচ্ছেন এবং হবেন। সড়কে যেন কেউ না নামেন সে ব্যাপারে দলের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।এয়ারপোর্ট আর্মড পুলিশের প্রধান ও অতিরিক্ত ডিআইজি সিহাব কায়সার খান বলেন, বিএনপির চেয়ারপারসনের আগমনকে কেন্দ্র নেতাকর্মীদের ঢল নামবে। এ ঢল ঠেকাতে ও নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আর সেই মোতাবেক তারা কাজ করছেন।তিনি বলেন, পোশাকে, সাদা পোশাক, ক্রাইসিস রেসপন্স টিম, ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। আর্মড পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দাউদকান্দি মডেল থানার ছাদ ধসে পুলিশ সদস্য আহত
দাউদকান্দি মডেল থানার ছাদ ধসে পুলিশ সদস্য আহত

কুমিল্লার দাউদকান্দি মডেল থানার ছাদের প্লাস্টার ধসে পড়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (০২ মে) রাত পৌনে ১০টার দিকে এ Read more

আলফাডাঙ্গার সেই বিরিয়ানি হাউজে জরিমানা
আলফাডাঙ্গার সেই বিরিয়ানি হাউজে জরিমানা

পুরান ঢাকার হাজী ও নান্না বিরিয়ানির নাম ভাঙিয়ে প্রতারণা করার অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গায় সেই বিরিয়ানি হাউজকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার Read more

সৌদিসহ ৬ দেশ থেকে পাঁচ হাজারেরও বেশি পাকিস্তানি ভিক্ষুক বহিষ্কৃত
সৌদিসহ ৬ দেশ থেকে পাঁচ হাজারেরও বেশি পাকিস্তানি ভিক্ষুক বহিষ্কৃত

শেষ ১৬ মাসে সৌদি আরব ৫ হাজারের বেশি পাকিস্তানি ভিক্ষুককে তাদের দেশ থেকে বহিষ্কার করেছে। সেইসাথে ভিক্ষা করার অভিযোগে আরও Read more

টঙ্গীতে অজ্ঞাত যানের ধাক্কায় বৃদ্ধ নিহত 
টঙ্গীতে অজ্ঞাত যানের ধাক্কায় বৃদ্ধ নিহত 

গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত যানের ধাক্কায় অরুন কুমার মল্লিক (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকাল ৯টা ৫০ Read more

কুমিল্লায় ওসমান হাদির গায়েবানা জানাজা শেষে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ
কুমিল্লায় ওসমান হাদির গায়েবানা জানাজা শেষে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা শেষে তাকে হত্যার প্রতিবাদে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন