গাজীপুরে মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীকে হত্যার প্রতিবাদে বাঁশখালীতে আহলে সুন্নাত ওয়াল জামা’আত, ইসলামী ছাত্রসেনা ও ইসলামিক ফ্রন্ট ঘোষিত সড়ক অবরোধ কর্মসূচিতে সিএনজি অটোরিকশা চালকদের সঙ্গে সুন্নী জনতার সংঘর্ষ হয়েছে। বাঁশখালীর গুণাগরী মোড়ে সিএনজি অটোরিকশা চালকদের সাথে অবরোধকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।সোমবার(৫ মে) সকাল ৯ টার দিকে গুণাগরী মোড়ে সুন্নী জনতার ব্যানারে শতাধিক মানুষ সমবেত হয়ে সড়ক অবরোধ করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।এসময় সড়কে চলাচলকারী সিএনজি অটোরিকশা চালকদের সাথে অবরোধকারীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। যা দুপুর ১২টা পর্যন্ত স্থায়ী হয়।এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতরা বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিক আহত কয়েকজনের নাম পাওয়া গেছে। তারা হলেন— মাওলানা আবদুর রহিম সিরাজী, ওসমান গণি, তৌহিদ রাকিব, তমিজ উদ্দিন, সৈয়দ আরিফ, মনির কাদেরী, হাবিবুল্লাহ ( ইফাচ), আজিজ, হানিফ, আবু বক্কর, সোহাইল মাহমুদ, মনির উদ্দিন ও মাওলানা খোরশেদ হাশেমী।আহতদের একজন মাওলানা আবদুর রহিম সিরাজী বলেন, “আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। এই অবস্থায় জামায়াত-শিবিরের ছেলেরা আমাদের ওপর হামলা চালিয়েছে। আমাদেরকে রড দিয়ে পিটিয়েছে।”আমির হোসেন নামে একজন সিএনজি অটোরিকশা চালক বলেন, “আমরা তো দিনে এনে দিনে খাই। ওদেরকে বিষয়টি বুঝানোর পরও আমাদের গাড়ি যেতে দিচ্ছে না। একদিন বসে থাকলে তো আমাদের বউ বাচ্চাদের মুখে আহার তুলে দিবে না। শুধু শুধু রাস্তা অবরোধ করেছে।”সোমবার সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর বাজার, কালীপুর ইউনিয়নের গুণাগরী মোড়, রামদাসহাট এলাকায় একযোগে অবরোধ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে অংশ নেয় শতাধিক ব্যক্তি। বেলা ১১টার দিকে গুণাগরী মোড়ে অবরোধকারীদের সঙ্গে  সিএনজি অটোরিকশা চালকদের মুখোমুখি অবস্থান থেকে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।মাওলানা আবদুর রহমান রজভী নামের একজন অবরোধকারী বলেন, “একজন আলেমের মৃত্যুর বিচার চেয়ে আমরা সমবেত হয়েছি এখানে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি।”বাঁশখালী থানার পরিদর্শক  (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, “আমরা কাউকে লাঠিচার্জ করিনি। আন্দোলনকারীরা সকাল ৯ টা থেকে ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে চলে গেছে। অপ্রীতিকর ঘটনা ঘটেনি।  কাউকে আটকও করা হয়নি।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্যাংকঋণের পাহাড়ে দাঁড়িয়ে ভোটের মাঠে বিএনপির দুই প্রার্থী
ব্যাংকঋণের পাহাড়ে দাঁড়িয়ে ভোটের মাঠে বিএনপির দুই প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৬ আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থী গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারের Read more

বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই : শামা ওবায়েদ
বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই : শামা ওবায়েদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই। চাঁদাবাজি ও Read more

কিশোরগঞ্জে বিদ্যুতের খুঁটিতে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা
কিশোরগঞ্জে বিদ্যুতের খুঁটিতে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা

কিশোরগঞ্জ জেলা শহরের একটি বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু ডিস এন্টিনার তার পুড়ে গেছে। তবে অল্পের জন্য Read more

মাসিক ২ লাখ টাকা খরচে কুকুর ছানাকে স্কুলে ভর্তি
মাসিক ২ লাখ টাকা খরচে কুকুর ছানাকে স্কুলে ভর্তি

প্রিয় পোষা কুকুরকে পর্যাপ্ত সময় দিতে না পারায় এক ব্যতিক্রমী ও ব্যয়বহুল উদ্যোগ চীনের সাংহাইয়ে এক তরুণী। তার এই উদ্যোগ Read more

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: আসিফ নজরুল
মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: আসিফ নজরুল

মালয়েশিয়ায় জঙ্গিবাদের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি শ্রমিকদের মধ্যে ৩ জন ইতোমধ্যে দেশে ফেরত এসেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে Read more

সদস্য ফরম বাছাই নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ, আহত ৬
সদস্য ফরম বাছাই নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ, আহত ৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপির নতুন সদস্য ফরম বাছাইকালে ছাত্রদল ও বিএনপি কর্মীদের দুই পক্ষে বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন