দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম।কমানোর ঘোষণা দেওয়ার দুইদিন পর আজ সোমবার স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা ২ হাজার ৩০৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকা।আজ সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল মঙ্গলবার থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৭১ হাজার ২৮৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৬৩ হাজার ৪৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১৫ হাজার ৯০৫ টাকা।স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা আছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাট শিবু গ্রেপ্তার
আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাট শিবু গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সম্রাট হিসেবে খ্যাত ও চোর চক্রের সক্রিয় সদস্য শিপন মোল্যা ওরফে শিবুকে (৩২) গ্রেপ্তার করেছেন যৌথবাহিনীর সদস্যরা।বৃহস্পতিবার Read more

নিজের ফেরা নিয়ে যা বললেন এবাদত
নিজের ফেরা নিয়ে যা বললেন এবাদত

২০২৩ সালের জুলাই থেকে জাতীয় দলের বাইরে আছেন এবাদত হোসেন। আফগানিস্তানের বিপক্ষে বোলিং করতে গিয়ে পায়ের ইনজুরিতে পড়েন এই পেসার। Read more

ট্রাম্পকে স্বপ্ন দেখা চালিয়ে যেতে বললেন খামেনি
ট্রাম্পকে স্বপ্ন দেখা চালিয়ে যেতে বললেন খামেনি

পারমাণবিক কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। একই Read more

যুবদলের কমিটিতে যুবলীগ নেতা, ক্ষোভে সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ
যুবদলের কমিটিতে যুবলীগ নেতা,  ক্ষোভে সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

পঞ্চগড়ের দেবীগঞ্জে যুবদলের ইউনিয়ন কমিটি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। অভিযোগ উঠেছে, টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের নতুন কমিটিতে আওয়ামী লীগের রাজনীতির Read more

নিখোঁজের তিন দিন পর আড়িয়াল খা নদ থেকে শিশুর লাশ উদ্ধার
নিখোঁজের তিন দিন পর আড়িয়াল খা নদ থেকে শিশুর লাশ উদ্ধার

মাদারীপুরের আড়িয়াল খা নদ থেকে নিখোঁজের তিন দিন পর তিন বছরের শিশু সুলায়মান সরদারের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৪ আগস্ট) Read more

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা চীনের
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা চীনের

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়ে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে চীন। এই হামলার নিন্দা জানিয়ে দেশটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন