সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে কয়লা কোয়ারিতে কয়লা উত্তোলনে করতে গিয়ে কোয়ারীর মাটি চাপায় নুর মিয়া (৪০) নামে বাংলাদেশী এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পশ্চিম লাকমা গ্রামের মৃত জালাল মিয়ার ছেলে। সোমবার (৫ই মে)সকালে উপজেলার বালিয়াঘাট বিজিবি ক্যাম্পের সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে ঘটনাটি ঘটেছে। খোঁজ নিয়ে জানা গেছে,দীর্ঘদিন ধরে লাকমা এলাকার বাসিন্দাগন জীবিকার তাগিদে ভারতে অনুপ্রবেশ করে মেঘালয় পাহাড় কয়লা কোয়ারীতে কাজ করে। এজন্য প্রতিদিন ভোরে বিজিবির চোখ ফাঁকি দিয়ে চোরাই পথে ঐসব কোয়ারীতে কাজে যায়। সকালে কাজ করা অবস্থায় কোয়ারিতে ঢুকে কয়লা উত্তোলন করতে গেলে কোয়ারির উপরের অংশের মাটি ধ্বসে নুর মিয়ার শরীরের উপড়ে। পর সাথে থাকা শ্রমিকরা দুপুরে নুর মিয়ার মরদেহ বাংলাদেশে নিয়ে আসে।ভারতে কয়লা কোয়ারীতে কয়লা শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে কর্নেল একেএম জাকারিয়া কাদির।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালো নেই সেন্টমার্টিনবাসী, ঢেউয়ের আঘাতে বিলীন হচ্ছে উপকূল
ভালো নেই সেন্টমার্টিনবাসী, ঢেউয়ের আঘাতে বিলীন হচ্ছে উপকূল

দেশের শ্রেষ্ঠতম পর্যটন স্পট প্রবালদ্বীপ সেন্টমার্টিনের বাসিন্দারা ভালো নেই। বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণে গত চার দিন ধরে Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ভিজিএফের চাল পেলেন উপকারভোগীরা
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ভিজিএফের চাল পেলেন উপকারভোগীরা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভিজিএফ কর্মসূচির ২১ বস্তা চাল উধাও হওয়ার অভিযোগের ঘটনায় অবশেষে চাল পেয়েছেন উপকারভোগীরা। সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের Read more

সাংবাদিকদের দমন নয়, সুরক্ষা দিন: তারেক রহমান
সাংবাদিকদের দমন নয়, সুরক্ষা দিন: তারেক রহমান

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩ Read more

বিয়ের পর মানুষ কেন বদলে যায়? মনোবিজ্ঞান যা বলে
বিয়ের পর মানুষ কেন বদলে যায়? মনোবিজ্ঞান যা বলে

বিয়ে এমন একটি সম্পর্ক, যেখানে প্রতিদিন একজন মানুষের সঙ্গে মানিয়ে চলতে হয়। বিয়ের আগে যে মানুষটি খুব হাসিখুশি ছিল, বিয়ের পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন