নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও তাজা গুলিসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটকদের দেহ তল্লাশি করে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  রবিবার (০৪ মে) রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ধনকুন্ডা খালপাড় এলাকা হতে তাদের আটক করা হয়।সোমরার দুপুর ১২ দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনূর আলম। আটকরা হলেন- নারায়ণগঞ্জ সদরের খানপুর এলাকার গিয়াসউদ্দিনের ছেলে আমির হোসেন ওরফে সনেট (৩৫) একই থানার গোপাল রায়ের ছেলে সজীব (৩৩)। তারা উভয় খানপুর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতেন।পুলিশ সুত্রে জানা গেছে, গতরাতে থানা পুলিশের (এএসআই) ইলিয়াস সঙ্গী ফোর্স নিয়ে রাউন্ড ডিউটি করাকালীন সময়ে আটকদের সন্দেহ হলে তল্লাশির জন্য থামানোর চেষ্টা করে। তখন তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি পালিয়ে যাওয়ার সময়ে পুলিশকে উদ্দেশ্য করে গুলি চালানোর জন্য পিস্তল তাক করেন। একপর্যায়ে পুলিশের অতিরিক্ত ফোর্সের সহযোগিতায় আটক করতে সক্ষম হয়।স্থানীয় সুত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সাংসদ একেএম শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের ক্যাডার হিসেবে পরিচয়। তারা আজমেরীর ছত্রছায়া থেকে খানপুর এলাকায় মাদক, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল।(ওসি) মোহাম্মদ শাহিনূর আলম সময়ের কণ্ঠস্বরকে জানান, আটকৃতরা খানপুর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতো। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের দুটি মামলা রয়েছে। এদের আটক করতে গেলে পুলিশকে গুলি করার চেষ্টা করে।তাদের কাছ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়েছে সেটি দেশী নাকি বিদেশি এখনও নিশ্চিত হতে পারিনি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীনগরে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ যুবদল নেতা
নবীনগরে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ যুবদল নেতা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার পদ্মপাড়ায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির নেতা মফিজুর রহমান মুকুল (৪৫) গুরুতর Read more

বিজয় দিবসে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ
বিজয় দিবসে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

মহান বিজয় দিবস উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ জানিয়েছে সরকার।আজ রবিবার (১৪ ডিসেম্বর) প্রধান Read more

টেকনাফে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত
টেকনাফে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

কক্সবাজারের টেকনাফে শাহপরীরদ্বীপ সড়কে কার্ভাটভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।এসময় স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর Read more

দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত ২৫
দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত ২৫

মাদারীপুরে রাজৈরে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। কয়েকঘন্টা ব্যাপি এই সংঘর্ষ চলে। এসময় উভয় পক্ষের মধ্যে Read more

গাছ লাগিয়ে সচেতনতার বার্তা নোবিপ্রবি সাংবাদিক সমিতির
গাছ লাগিয়ে সচেতনতার বার্তা নোবিপ্রবি সাংবাদিক সমিতির

ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন ও সবুজ ক্যাম্পাস গড়তে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বৃক্ষরোপণ কর্মসূচি করেছে নোবিপ্রবি সাংবাদিক সমিতি। শুধু Read more

নিখোঁজের ৪ মাস পর রহস্য উন্মোচন
নিখোঁজের ৪ মাস পর রহস্য উন্মোচন

পরিবহন ব্যবসায়ী আনারুল হোসেন শিকদারকে হত্যার পর লাশ পুঁতে রাখা হয় তুরাগের বাস ডিপোতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য, বাসের চালক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন