দাবি পূরণ না হওয়ায় ১ ঘণ্টার কর্মবিরতিতে যাচ্ছেন সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ৩ দাবিতে সোমবার (৫ মে) থেকে ১ ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন তারা, চলবে ১৫ মে পর্যন্ত। এরপর ধাপে ধাপে সেটা বাড়ানো হবে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকরা ১০ম গ্রেডে বেতন চেয়ে আন্দোলন করছেন। এখন তাদের বক্তব্য, অন্তত শুরুতে ১১তম গ্রেডে বেতন দিতে হবে। এ ছাড়া চাকরিতে ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দিতে হবে।এসব দাবির জন্য রবিবার (৪ মে) পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন প্রাথমিকের শিক্ষকরা। দাবি পূরণ না হওয়ায় ১৫ মে পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতি পালন করবেন তারা। এর পর ১৬ থেকে ২০ মে পর্যন্ত দুই ঘণ্টা করে কর্মবিরতি করবেন, ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি করবেন আর ২৬ মে থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সারা দেশে ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে পৌনে ৪ লাখের মতো শিক্ষক আছেন। এর মধ্যে প্রধান শিক্ষকদের বর্তমান বেতন ১১তম গ্রেড। আর সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেড।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার Read more

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা পুনর্নির্ধারণ করে পরিপত্র জারি
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা পুনর্নির্ধারণ করে পরিপত্র জারি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। মঙ্গলবার (২৮ অক্টোবর) এক পরিপত্র Read more

পরমাণু বিজ্ঞানে আরও বড় ৩ সাফল্যের দাবি ইরানের
পরমাণু বিজ্ঞানে আরও বড় ৩ সাফল্যের দাবি ইরানের

পরমাণু বিজ্ঞানে আরও ৩টি বড় সাফল্য সামনে এনেছে ইরান। চিকিৎসা ও গবেষণা খাতে ব্যবহারযোগ্য এসব উদ্ভাবনের পাশাপাশি দেশটি আনুষ্ঠানিকভাবে চালু Read more

‘আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তাদের রাজনীতি নাই হয়ে যাবে‌’
‘আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তাদের রাজনীতি নাই হয়ে যাবে‌’

আওয়ামী লীগকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। যারা Read more

গাজায় ন্যাক্কার জনক হামলার মাঝেই ইসরাইলে অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
গাজায় ন্যাক্কার জনক হামলার মাঝেই ইসরাইলে অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রতিদিনই অসহায় গাজাবাসীর ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিশ্বে নিন্দার ঝড় বইলেও কোনা কিছুই যেন আমলে নিচ্ছে না দেশটি। এরই Read more

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি শুরু
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি শুরু

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা চারটি পৃথক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন