ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন কুদ্দুস মোল্লা (৬০) নামের এক বৃদ্ধ। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।রোববার (৪ এপ্রিল) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মক্রমপুট্টি গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ সূত্র থেকে জানা যায়, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মক্রমপুট্টি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দবির মাতব্বরের সঙ্গে একই গ্রামের বজলু মুন্সীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রোববার রাত আটটার দিকে মাতুব্বরের দলের সোলেমান মাতুব্বর এবং মুন্সী দলের শাহআলমের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। দেশীয় অস্ত্র, ঢাল, কাতরা, টেটা, রামদা, ইট প্রভৃতি নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া যায়।সংঘর্ষে কুদ্দুস মোল্লা ৬০ নামের একজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়। ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে জানা গেছে। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ভাঙ্গা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহসিন জুবায়ের জানান, সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত আহত ৬-৭ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। নিহত কুদ্দুসের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে পরিবহনের চাঁকায় পিষ্ট হয়ে বিএম কলেজের ছাত্র নিহত
বরিশালে পরিবহনের চাঁকায় পিষ্ট হয়ে বিএম কলেজের ছাত্র নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকার সাজু পাম্পের সামনে অন্তরা পরিবহনের চাঁকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত ও একজন Read more

জেনেভা ক্যাম্পে অভিযান: অস্ত্র এবং মাদক বিক্রির ২ কোটি ৪৫ লাখ ‍টাকা উদ্ধার
জেনেভা ক্যাম্পে অভিযান: অস্ত্র এবং মাদক বিক্রির ২ কোটি ৪৫ লাখ ‍টাকা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে মাদক, অস্ত্র  ও মাদক বিক্রির ২ কোটি ৪৫ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করেছে যৌথ বাহিনী। Read more

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে নবজাতকের নামকরণ
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে নবজাতকের নামকরণ

খালেদা জিয়াকে শ্রদ্ধা জায়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে পটুয়াখালীতে সদ্য জন্ম নেওয়া এক কন্যাশিশুর বাবা-মাত তার নাম রেখেছেন ‘খালেদা জিয়া’। গত মঙ্গলবার Read more

প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ধর্ষণের শিকার কলেজ ছাত্রী, যুবক কারাগারে
প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ধর্ষণের শিকার কলেজ ছাত্রী, যুবক কারাগারে

কিশোরগঞ্জের হোসেনপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাইজুল ইসলাম রিয়াদ (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ জুন) বিকালে Read more

গাজাযুদ্ধ বন্ধের দাবিতে রোমে লাখ লাখ মানুষের বিক্ষোভ
গাজাযুদ্ধ বন্ধের দাবিতে রোমে লাখ লাখ মানুষের বিক্ষোভ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে ইতালির রাজধানী রোমে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি, এই বিক্ষোভে অংশ Read more

বাড়তে পারে দিনের তাপমাত্রা, নেই বৃষ্টির সম্ভাবনা
বাড়তে পারে দিনের তাপমাত্রা, নেই বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।মঙ্গলবার (২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন