নওগাঁর ধামইরহাটে বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিলেন মো. হাবিবুল্লাহ (১৭)। রবিবার (৪ মে) উপজেলার খেলনা ইউনিয়নের ভগবানপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এসএসসি পরিক্ষার্থী হাবিবুল্লাহ খেলনা ভগবানপুর এলাকার আনারুল ইসলামের ছেলে। এর আগে শরিবার রাতে ক্যান্সার আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন হাবিবুল্লাহর পিতা আনারুল ইসলাম। রবিবার বিকালে পারিবারিক কবরস্থালে তার লাশ দাফন কাজ সম্পন্ন করা হয়। হাবিবুল্লাহ উপজেলার রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র। ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন হাবিবুল্লাহ। তার এসএসসি পরীক্ষার রোল নং ছিল-৪৩০৩৪৬। আজ বিজ্ঞান বিষয়ে পরীক্ষা দিয়েছে সে।মৃতের স্বজনরা জানান, দীর্ঘদিন থেকে ক্যান্সার আক্রান্ত ছিলেন আনারুল ইসলাম। শনিবার রাতে ক্যান্সার আক্রান্ত অবস্থায় আনারুল ইসলামের মৃত্যু হয়। এদিকে বাবার লাশ বাড়িতে অন্যদিকে ছেলে হাবিবুল্লার পরীক্ষা। বাবাকে হারানো কঠিন শোক নিয়ে বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা শেষে বাড়িতে ফিরেন হাবিবুল্লাহ। এমন ঘটনায় বাড়িতে ফিরে সন্তানের আহাজারিতে কেঁদেছে স্থানীয়রা। বিকাল সাড়ে ৫টায় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে হাবিবুল্লাহর পিতা আনারুল ইসলামকে।রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুর রহমান জানান, হাবিবুল্লাহ একজন মেধাবী শিক্ষার্থী। বাবার মৃতুতে সে মানসিক ভাবে খুবই ভেঙ্গে পড়েছে। তার বাবা ছেলে দুজনের জন্য সকলের নিকট দোয়া প্রার্থণা করেন তিনি। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরের গঙ্গাপ্রসাদ নামক স্থানে চলন্ত সিএনজি থেকে মহাসড়কে পড়ে ট্যাংকলরির চাকায় পিষ্ট হয়ে জালাল উদ্দিন (৫০) নামের Read more

অনলাইন ট্রাভেল এজেন্সির জন্য নতুন সিদ্ধান্ত সরকারের
অনলাইন ট্রাভেল এজেন্সির জন্য নতুন সিদ্ধান্ত সরকারের

দেশে ট্রাভেল এজেন্সি ব্যবসায় সুশাসন নিশ্চিত, টিকিটের কৃত্রিম সংকট রোধ এবং অভিবাসী কর্মীদের হয়রানি বন্ধে ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও Read more

লোহাগাড়ায় অরক্ষিত রেলক্রসিং, প্রতিদিনই ঝুঁকিপূর্ণ পারাপার
লোহাগাড়ায় অরক্ষিত রেলক্রসিং, প্রতিদিনই ঝুঁকিপূর্ণ পারাপার

‘এই গেইটে কোন গেইট ম্যান নেই। পথচারী ও সকল প্রকার যানবাহন নিজ দায়িত্বে পারাপার করিবেন, যে কোন দুর্ঘটনার জন্য রেল Read more

মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে
মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

চট্টগ্রামের বাঁশখালীতে মাদকের টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে তপন রুদ্র (২০) কে আটক করে Read more

এবার ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ
এবার ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করেছে বাংলাদেশ। দেশটির একাধিক শহরে থাকা উপদূতাবাসগুলোতে ভিসা দেওয়া সীমিত করা হয়।বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিবিসির Read more

মুন্সীগঞ্জে রান্নাঘরে ঝুলন্ত ব্যাগে মিলল পাইপগান ও কার্তুজ
মুন্সীগঞ্জে রান্নাঘরে ঝুলন্ত ব্যাগে মিলল পাইপগান ও কার্তুজ

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল চরকেওয়ারে অভিযান চালিয়ে রান্নাঘরের আঁড়ায় ঝুলন্ত ব্যাগ থেকে দেশীয় তৈরী পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন