রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে চলতি বছরও আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবী।রবিবার (৪ মে) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে রিটে পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।এর আগে, গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈদুল আযহা উপলক্ষে রাজধানীতে ১১টি অস্থায়ী পশুর হাটের জন্য ইজারার বিজ্ঞপ্তি দেয়। এতে আফতাবনগরকেও অন্তর্ভুক্ত করা হয়। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ গত ২৪ এপ্রিল রিট করেন।রিটে বলা হয়, আফতাবনগর একটি পরিকল্পিত আবাসন এলাকা, যেখানে বিচারপতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বসবাস করছেন। এই এলাকায় পশুর হাট বসানো হলে জনদুর্ভোগ ও পরিবেশদূষণ সৃষ্টি হবে।আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, আফতাবনগর ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ৩৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। অথচ দক্ষিণ সিটি করপোরেশন সেখানে হাট বসাতে ইজারা বিজ্ঞপ্তি দেয়, যা আইনগতভাবে বৈধ নয়।তিনি আরও বলেন, ২০২৩ সালেও একই বিষয়ে রিট করা হলে হাইকোর্ট আফতাবনগরের একটি বড় অংশে হাট বসানোর ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন।এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ২ সিটি করপোরেশনের কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদ্যুতের ছোবলে থমকে দাঁড়াল মিরাজের জীবন, সাহায্যে আবেদন
বিদ্যুতের ছোবলে থমকে দাঁড়াল মিরাজের জীবন, সাহায্যে আবেদন

ভোলার বোরহানউদ্দিনের বিয়ে বাড়ির গেইট সাজাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হন মিরাজ ইসলাম (২৫) নামের এক টগবগে যুবক। বিদ্যুৎ Read more

ফেসবুকে যুক্ত হলো পাসকি ফিচার
ফেসবুকে যুক্ত হলো পাসকি ফিচার

সাইবার নিরাপত্তার নতুন অধ্যায়ে প্রবেশ করল ফেসবুক। প্ল্যাটফর্মটি এবার ব্যবহারকারীদের জন্য চালু করেছে আধুনিক একটি লগইন প্রযুক্তি ‘পাসকি’, যা পাসওয়ার্ড Read more

ঢাবি’র প্রায় ৩শ’ খ্যাতিমান গবেষককে সম্মাননা প্রদান
ঢাবি’র প্রায় ৩শ’ খ্যাতিমান গবেষককে সম্মাননা প্রদান

গবেষণা ও বুদ্ধিবৃত্তিক অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় ৩শ’ জন খ্যাতিমান শিক্ষক ও গবেষককে সম্মাননা Read more

ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী
ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী

ভারতের আহমেদাবাদ বিমানবন্দরে ২৪৪ জন যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও ছিলেন বলে ধারণা করা Read more

শেখ তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
শেখ তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়য় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানকসহ Read more

দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস
দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস

দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন