ভারতকে ১৩১ মিলিয়ন ডলার মূল্যের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাব মূলত দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের প্রতিফলন। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের অধীনে কাজ করা ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি (ডিএসসিএ) এই সামরিক সরবরাহের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেশন দিয়েছে এবং সম্ভাব্য এই বিক্রয় সম্পর্কে মার্কিন কংগ্রেসকে অবহিত করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় ভারত যেন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি সামরিক ক্রয় বৃদ্ধি করে, সেই প্রচেষ্টার মধ্যেই এই অনুমোদন দেয়া হয়েছে।এই প্রস্তাবিত সরবরাহ ‘ফরেন মিলিটারি সেল’ (বিদেশি সামরিক বিক্রয়) পদ্ধতিতে হবে এবং এটি ইন্দো-প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস কর্মসূচির অধীনে ভারত-মার্কিন সহযোগিতার সাথে যুক্ত। ডিএসসিএ-এর মূল লক্ষ্য হলো মার্কিন জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির স্বার্থে বিদেশি নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা সম্মিলিত চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে।স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক সচেতনতা ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহের জন্য ভারতের সাথে ১৩১ মিলিয়ন ডলার মূল্যের সম্ভাব্য সামরিক চুক্তি অনুমোদন করা হয়েছে।’এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিনটি যুদ্ধবিমান বিধ্বস্তের খবর প্রচারের পর সরিয়ে নিল ভারতীয় গণমাধ্যম
তিনটি যুদ্ধবিমান বিধ্বস্তের খবর প্রচারের পর সরিয়ে নিল ভারতীয় গণমাধ্যম

কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ভূখণ্ডে ‘অপারেশন সিঁন্দুর’ নামে অভিযান শুরু করে ভারত। বার্তা সংস্থা রয়টার্স জানায়, অভিযানের অংশ Read more

৪ অপরাধে চাকরিচ্যুতির বিধান, সরকারি কর্মচারী অধ্যাদেশ জারি
৪ অপরাধে চাকরিচ্যুতির বিধান, সরকারি কর্মচারী অধ্যাদেশ জারি

চার অপরাধের জন্য চাকরিচ্যুতির বিধান রেখে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। রোববার (২৫ মে) সন্ধ্যায় অধ্যাদেশটি জারি Read more

গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবকের হাতে গুলি
গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবকের হাতে গুলি

মুন্সিগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে গুয়াগাছিয়া ইউনিয়নের চর শিমুলিয়া Read more

পরীক্ষাকেন্দ্রে নকলের ধারণকৃত ভিডিও ভাইরাল করা শিক্ষার্থীকে মারধর
পরীক্ষাকেন্দ্রে নকলের ধারণকৃত ভিডিও ভাইরাল করা শিক্ষার্থীকে মারধর

বরগুনা দারুল উলুম নেছারিয়া কামিল মডেল মাদ্রাসায় দাখিল পরীক্ষার হলে নিয়মবহির্ভূতভাবে মোবাইল ফোন নিয়ে নিজের উত্তরপত্রের ভিডিও ধারণের পাশাপাশি অন্যের Read more

সিনেট ভবনের সামনে থেকে ঘোষণা হবে ডাকসুর ফল
সিনেট ভবনের সামনে থেকে ঘোষণা হবে ডাকসুর ফল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ভোট গণনা চলছে। আটটি কেন্দ্র থেকে প্রত্যেক হল সংসদের ফলাফল ও Read more

গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। ইসরাইল থেকে তারা গাজা উপত্যকার পরিস্থিতির ওপর নজর রাখবেন। এ লক্ষ্যে দেশটিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন