রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম ফরিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (০৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার দৌলতদিয়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মো. ফরিদুল ইসলাম ফরিদ (৪৬) গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি এলাকার মো. গিয়াস উদ্দিন শেখের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।জানা যায়, গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ১০ ডিসেম্বর উপজেলার দেবগ্রাম এলাকার মো. শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরও ৩০০/৪০০ জনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। ওই মামলার সন্দিগ্ধ হিসাবে ফরিদুল ইসলাম ফরিদকে গ্রেপ্তার করা হয়।গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে জানান, অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আজ দুপুরেই রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে ঈদের জামাতে মুসল্লিদের ঢল
বরিশালে ঈদের জামাতে মুসল্লিদের ঢল

বরিশালে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে ঈদের জামাত আদায় করতে Read more

ক্লাব বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন যারা
ক্লাব বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন যারা

পর্দা নেমেছে নতুন ফরম্যাটে আয়োজিত ক্লাব বিশ্বকাপের। যেখানে পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। রোববার (১৩ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে Read more

উত্তরার আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, পুলিশের অভিযানেও বন্ধ হচ্ছে না অসামাজিক ব্যবসা
উত্তরার আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, পুলিশের অভিযানেও বন্ধ হচ্ছে না অসামাজিক ব্যবসা

রাজধানীর উত্তরার আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কার্যকলাপ ঠেকাতে পুলিশ অব্যাহতভাবে অভিযান চালাচ্ছে। নিয়মিত গ্রেফতার ও মামলার পরেও কয়েক দিনের মধ্যেই জামিনে Read more

দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

কুমিল্লার চান্দিনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে ভিডিও করায় মোবাইল ফোন কেড়ে নিয়ে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভিযোগ Read more

ইরানে ৯ মাসে ১ হাজার মানুষের ফাঁসি কার্যকর
ইরানে ৯ মাসে ১ হাজার মানুষের ফাঁসি কার্যকর

ইরানে চলতি বছরে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধে অভিযুক্ত অন্তত ১ হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) Read more

ইউনূস সাহেব পলিটিকস আর ইকোনমিকস এক নয়: পার্থ
ইউনূস সাহেব পলিটিকস আর ইকোনমিকস এক নয়: পার্থ

ইউনূস সাহেব পলিটিকস আর ইকোনমিকস এক নয়। পলিটিকসে দুই আর দুইয়ে ২২ হয়, ইকোনমিকসে দুই আর দুইয়ে ৪ হয় বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন