কক্সবাজারের টেকনাফ মিয়ানমার সীমান্তের নাফ নদী থেকে মাছ ধরার সময় আটক চার রোহিঙ্গা জেলেকে আটকের একদিন পর ছেড়ে দিয়েছে দেশটির সশস্ত্র সংগঠন আরাকান আর্মি।শুক্রবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফের জাদিমুড়া সীমান্ত দিয়ে তারা রোহিঙ্গা ক্যাম্পে ফিরে আসেন।ফিরে আসা জেলেরা হলেন- টেকনাফ ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. ইসমাঈলের ছেলে আরাফাত উল্লাহ, ছৈয়দ আলমের ছেলে মো. আনিস উল্লাহ, মো. জাবের ও মো. হাসানের ছেলে মো. আনোয়ার।টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান জানান, বিষয়টি নিয়ে বিজিবি শুরু থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রক্ষা করায় তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে আরাকান আর্মি। ফেরত আসা রোহিঙ্গাদের রোহিঙ্গা শরণার্থী শিবিরের ইন-চার্জের তত্ত্বাবধানে পাঠানো হয়েছে।জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্প মাঝি মোহাম্মদ নুর বলেন, বৃহস্পতিবার (১ মে) সকালে টেকনাফের দমদমিয়া অংশের নাফ নদীতে ২৭ নম্বর ক্যাম্পের কাছে চারজন জাল দিয়ে মাছ ধরছিলেন। মাছ ধরার এক পর্যায়ে তারা মিয়ানমার সীমান্ত চলে যায়। এসময় আরাকান আর্মির সদস্যরা ওই চার জেলেকে আটক করে ও ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। আটককৃতরা জেলে কিনা তা নিশ্চিত হলে যাচাই-বাছাই করে একদিন পরে আরাকান আর্মি তাদেরকে ছেড়ে দেয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই: প্রেস সচিব
এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার এখন আর পালানোর কোনো পথ নেই।বুধবার (৯ জুলাই) সামাজিক Read more

হজ ফ্লাইট শুরু
হজ ফ্লাইট শুরু

Source: রাইজিং বিডি

দলে দলে তেহরান ছাড়ছেন বাসিন্দারা, সড়কে তীব্র যানজট
দলে দলে তেহরান ছাড়ছেন বাসিন্দারা, সড়কে তীব্র যানজট

ইরানে নতুন করে ইসরায়েলি হামলার খবরে দলে দলে তেহরান ছাড়ছেন সেখানকার বাসিন্দারা। অসংখ্য মানুষ শহর ছাড়তে শুরু করায় তেহরানের সড়কে Read more

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, আহত ৪
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, আহত ৪

মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে গাজীপুরে এক সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। Read more

এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে: পরিবহনমন্ত্রী
এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে: পরিবহনমন্ত্রী

এবারের ঈদযাত্রা ‘স্মুথ’ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।রবিবার (২৯ মার্চ) সচিবালয়ে দেশে সড়ক দুর্ঘটনা রোধ, Read more

নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে বাড়িঘর
নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে বাড়িঘর

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ার প্রবাহিত হচ্ছে। প্রবল জোয়ারের কারণে কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়ন ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন