দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া না গেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাধারণ ফ্লাইটে তিনি ঢাকায় অবতরণ করবেন। তবে খালেদা জিয়ার স্বাস্থ্য বিবেচনায় ফ্লাইটটির রুট লন্ডন-সিলেট-ঢাকার পরিবর্তে লন্ডন-ঢাকা-সিলেট করার প্রস্তাব দেয় বাংলাদেশ বিমান। কিন্তু, অন্য যাত্রীদের কষ্টের কথা বিবেচনা করে তিনি প্রস্তাবটি নাকচ করে দেন। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ মে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হিথ্রো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছেড়ে ৫ মে (সোমবার) সিলেট হয়ে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিষয়টি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস ইউংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।শামসুদ্দিন দিদার বলেন, অসুস্থ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে বিমান কর্তৃপক্ষ, তথা বাংলাদেশ সরকার ফ্লাইটটি লন্ডন-সিলেট-ঢাকার পরিবর্তে লন্ডন-ঢাকা-সিলেট করার প্রস্তাব দেয়। তাঁর কাছে খবরটি পৌঁছালে ওই ফ্লাইটের অন্য যাত্রীদের কষ্টের কথা বিবেচনা করে তিনি কর্তৃপক্ষের প্রস্তাবটি নাকচ করে দেন। শামসুদ্দিন দিদার আরও বলেন, বিমান কর্তৃপক্ষের প্রস্তাবটি নাকচ করে দিয়ে মানবতার আরেক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘ প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন।জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে তাঁর দুই পুত্রবধূও দেশে ফিরতে পারেন। প্রায় পাঁচ মাস আগে গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। তখন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তাঁর শারীরিক অসুস্থতার কথা জেনে রাজকীয় বহরের বিশেষ একটি বিমান দেন। ওই বিশেষ বিমানে (বিশেষ ধরনের এয়ার অ্যাম্বুলেন্স) করে তিনি লন্ডন যান।সেখানে দ্য লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। পরে গত ২৫ জানুয়ারি হাসপাতাল থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসায় যান তিনি। এরপর থেকে সেখানেই তাঁর চিকিৎসা চলে।খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থরাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।২০১৮ সালে বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। তিনি দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন। দল ও পরিবারের পক্ষ থেকে তাঁকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে কয়েক দফা আবেদন করা হয়; কিন্তু তাতে সাড়া দেয়নি সরকার।গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দি হয়েছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আমার মেয়েদের কী খাওয়াব’- ‘কাকন বাহিনী’র গুলিতে নিহত নাজমুলের স্ত্রী
‘আমার মেয়েদের কী খাওয়াব’- ‘কাকন বাহিনী’র গুলিতে নিহত নাজমুলের স্ত্রী

কণ্ঠে কাঁপন, চোখে অশ্রু। বুক ভরা হাহাকার নিয়ে বলছেন, 'আমার ছোট ছোট দুই মেয়ে, একজনের বয়স মাত্র তিন, আরেকজনের দুই। Read more

গাজা ভূখণ্ড দখল করতে চায় ইসরায়েল: নেতানিয়াহু
গাজা ভূখণ্ড দখল করতে চায় ইসরায়েল: নেতানিয়াহু

ফিলিস্তিনের গাজা ভূখণ্ড দখল করতে চায় ইসরায়েল। এমনটাই জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাসের প্রভাবমুক্ত একটি ভবিষ্যৎ বেসামরিক Read more

এলপি গ্যাসের দাম কমলো
এলপি গ্যাসের দাম কমলো

দেশে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪০৩ টাকা Read more

মুন্সিগঞ্জে কুমিরের আতঙ্কে পদ্মা পাড়ের মানুষ
মুন্সিগঞ্জে কুমিরের আতঙ্কে পদ্মা পাড়ের মানুষ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শ্যামুবাড়ি গ্রামে কয়েক দিন ধরে এ আতঙ্ক Read more

অভিযান শুরু হোক দুদকের ভূয়া চেয়ারম্যানের বিরুদ্ধে: দুদক চেয়ারম্যান
অভিযান শুরু হোক দুদকের ভূয়া চেয়ারম্যানের বিরুদ্ধে: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে দেশ স্বাধীনের পর একটা বাহিনীর উদ্ভব ঘটলো Read more

সময়ের কণ্ঠস্বরের সাংবাদিককে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
সময়ের কণ্ঠস্বরের সাংবাদিককে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে গাড়িচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ সিডিএ চালকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে এক সাংবাদিককে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন