যশোরের শার্শা উপজেলায় প্রবাসীর স্ত্রীকে (চাচী সম্পর্কে) হত্যার হুমকি দিয়ে দীর্ঘ দেড় বছর ধরে অনৈতিক কাজ করে আসছে সামাজুল ইসলাম (৩৫) নামের এক লম্পট।সামাজুল ইসলাম শার্শার আমতলা গাতিপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে।ভুক্তভোগীর পরিবার জানান, তারা ও প্রতিবেশিরা বার বার নিষেধ করা সত্বেও সামাজুল কাউকে পরোয়া না করে সে তার সম্পর্কে চাচিকে তার সাথে অনৈতিক কাজ করতে বাধ্য করে। শুক্রবার (২ মে) ভোর রাতে লম্পট সামাজুল তার চাচির ঘরে গেলে অনৈতিক অবস্থায় প্রতিবেশিদের হাতে ধরা পড়ে। এ সময় প্রতিবেশি ও গ্রামের সাধারন লোকজন সামাজুলকে ধরে গনপিটুনি দেয়। খবর দেয় শার্শা থানা পুলিশকে।পুলিশের কথা শুনে সামাজুলের বড় ভাই নজরুল ইসলাম একদল দুর্বৃত্ত সাথে নিয়ে  ঘটনাস্থলে এসে বোমা বিষ্ফোরন ঘটিয়ে কালু নামে একজনকে পিটিয়ে সামাজুলকে ছিনিয়ে নেয়। এ সময় সামাজুলের ভাই নজরুলসহ তার সাথে থাকা দুর্বৃত্তরা ভুক্তভোগির বাড়ি ভাংচুর করে ক্ষতি সাধন করে। এরপর থেকে তাদের ভয়েতে ভুক্তভোগির পরিবারের ১০ জন সদস্য বাড়ি ছাড়া। যে কারনে ভুক্তভোগিরা এখনও থানায় অভিযোগ করতে পারেনি। এ ঘটনায় আমতলা গাতিপাড়া এলাকায় ব্যপক উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে সংঘর্ষ বাধতে পারে।এ ব্যাপারে ভুক্তভোগির পরিবারের সদস্য আবু জাহিদ জানান, তার চাচা মামুন বিশ্বাস বিদেশ প্রবাসী। এই সুযোগে প্রতিবেশি সামাজুল গত দেড় বছর ধরে তার চাচি ও চাচির দুই শিশু সন্তানকে হত্যার হুমকি দিয়ে অনৈতিক কাজ করছে। জাহিদ বলেন, তারা একাধিকবার প্রতিবাদ করা সত্বেও শুক্রবার ভোর রাতে সামাজুল তার চাচির ঘরে ঢুকে অনৈতিক কাজে বাধ্য করে । এ সময় ঘটনাটি তারা বুজতে পেরে সামাজুলকে হাতেনাতে আটক করে। এসময় প্রতিবেশি ও গ্রামের সাধারন জনগন লম্পট সামাজুলকে গনধোলাই দেয়। এ খবর পেয়ে সামাজুলের ভাই সন্ত্রাসী বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে তাদের মারপিট করে ও বোমা বিষ্ফোরন ঘটিয়ে সামাজুলকে ছিনিয়ে নেয়। এ ঘটনার পর থেকে আবারও হামলার ভয়ে তাদের পরিবারের ১০ জন সদস্য বাড়ি ছাড়া রয়েছে।এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তা তদন্ত করে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বলিউডের গুপ্তচর সিনেমা ভারত-পাকিস্তানে রাজনৈতিক ঝড় : আল জাজিরা
বলিউডের গুপ্তচর সিনেমা ভারত-পাকিস্তানে রাজনৈতিক ঝড় : আল জাজিরা

সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউডের সিনেমা ‘ধুরন্ধর’ আর এরপরই সিনেমাটিকে নিয়ে বিতর্কও ছড়িয়েছে বেশ জোরালো ভাবেই। সীমান্ত উত্তেজনা, জাতীয়তাবাদ ও ইতিহাসের Read more

কেমন হতে পারে নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশ
কেমন হতে পারে নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশ

আজ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ–নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের মাধ্যমে ডাচরা প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি Read more

মেহেরপুরে গাংনী থানা সড়কে বোমা ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে গাংনী থানা সড়কে বোমা ফাটিয়ে ডাকাতি

মেহেরপুরের গাংনীতে থানা-ধানখোলা সড়কের মেসার্স বিল্লাল নার্সারীর সামনে অজ্ঞাত দেশীয় অস্ত্রধারী সাত-আটজনের ডাকাত দলের সদস্যরা ডাকাতির ঘটনা ঘটিয়েছে। এ সময় Read more

সরকার দুর্নীতিমুক্ত বাণিজ্য পরিবেশ তৈরিতে কাজ করছে: বাণিজ্য উপদেষ্টা
সরকার দুর্নীতিমুক্ত বাণিজ্য পরিবেশ তৈরিতে কাজ করছে: বাণিজ্য উপদেষ্টা

দুর্নীতিমুক্ত বাণিজ্য পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মিট বাংলাদেশ এক্সপোজিশনের উদ্বোধনকালে Read more

মানিকগঞ্জে ভুল রক্ত পুশে রোগীর মৃত্যু: চিকিৎসকদের অবহেলার সত্যতা মিলেছে
মানিকগঞ্জে ভুল রক্ত পুশে রোগীর মৃত্যু: চিকিৎসকদের অবহেলার সত্যতা মিলেছে

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ‘ও’ পজিটিভ এর বদলে ‘বি’ পজিটিভ গ্রুপের রক্ত পুশ করায় রোগী মৃত্যুর ঘটনায় দায়িত্বরত চিকিৎসক ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন