বাংলাদেশের অর্থনীতির জন্য আগামী ৭ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টা বাংলাদেশকে গড়ে তুলতেও পারে, আবার ব্যর্থ করতেও পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।বৃহস্পতিবার (০১ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।শফিকুল আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ছয় গুণ বাড়ানোর একটি উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছে। যা শীর্ষস্থানীয় বৈশ্বিক বন্দর পরিচালকদের সঙ্গে অংশীদারিত্ব ছাড়া সম্ভব নয়। এমন অংশীদারিত্ব আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের কাছে একটি শক্ত বার্তা পৌঁছে দেবে: বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত।অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টির গুরুত্ব সম্পর্কে সচেতন দাবি করে তিনি বলেন, ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল বা ফাইন্যান্সিয়াল টাইমস পড়লেই বোঝা যায়: ব্রেটন উডস চুক্তির পর যে পুরোনো অর্থনৈতিক শৃঙ্খলা গড়ে উঠেছিল এবং যা ডব্লিউটিও দ্বারা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, তা এখন বিলীন হয়ে যাচ্ছে।প্রেস সচিব বলেন, সেই যুগের সবচেয়ে বড় বিজয়ীরা ছিল জাপান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, চীন, ভিয়েতনাম ও মালয়েশিয়া- যারা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় বাজারমুখী রপ্তানিনির্ভর অর্থনীতি গড়ে তুলে সমৃদ্ধ হয়েছে।তিনি বলেন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনও ধীরে ধীরে এই পথে অগ্রসর হয়েছে। তবে দক্ষিণ এশিয়া পিছিয়ে ছিল। অবশেষে এখন হয়তো বাংলাদেশের সময় এসেছে। আমরা কি এই মুহূর্তকে কাজে লাগাতে পারবো।তিনি রাজনীতির ভূমিকার কথা উল্লেখ করে বলেন, রাজনীতি এখানে একটি মূল ভূমিকা রাখবে আশাব্যঞ্জকভাবে, এমনকি ইসলামপন্থীরাও এখন ব্যবসাবান্ধব হওয়ার প্রয়োজনীয়তা বুঝতে শুরু করেছে।তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে তিনি লজিস্টিক সমস্যাকে চিহ্নিত করেন। তার মতে, বৃহৎ পরিমাণ পণ্য দ্রুত ও কার্যকরভাবে পরিবহনের সক্ষমতা অর্জন না করলে, বাংলাদেশের উৎপাদনশীল শক্তি হিসেবে আত্মপ্রকাশের আকাঙ্ক্ষা ব্যর্থ হতে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।শুক্রবার (০৬ জুন) Read more

সৌদি আরব পৌঁছেছেন ৩৭১১৫ হজযাত্রী, ৫ জনের মৃত্যু
সৌদি আরব পৌঁছেছেন ৩৭১১৫ হজযাত্রী, ৫ জনের মৃত্যু

চলতি বছর হজ করতে সৌদিআরব গিয়ে এখন পর্যন্ত ৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন পুরুষ ও একজন Read more

এক নজরে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন
এক নজরে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন

বেগম খালেদা জিয়া একজন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি ১৯৯১-১৯৯৬ সাল এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ Read more

ইরানের কোনও পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাব পড়েনি: আইএইএ
ইরানের কোনও পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাব পড়েনি: আইএইএ

জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, তারা ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিশ্চিত হয়েছে, ইসরাইলের হামলায় ইস্পাহান শহরের পারমাণবিক Read more

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত
বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার বা শনিবার (২০ বা ২১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন