মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পর্যায়ের রচনা ও প্রবন্ধ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের শিক্ষার্থী শামা জাবিন অর্পা।জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহত শ্রমিকদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং সেই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে এবারের মে দিবস পালন করেছে নতুন সরকারবৃহস্পতিবার (১ মে) দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন শামা জাবীন অর্পা।প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। চূড়ান্ত মূল্যায়নে শামার লেখা বিশেষভাবে প্রশংসিত হয় এবং তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেন।এদিকে শামা জাবীন অর্পার প্রশংসা করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. জামসেদুল ইসলাম বলেন, এই অর্জন পুরো বাংলাদেশে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভালো খ্যাতি ছড়িয়েছে। বিশেষ করে, আইন বিভাগের এমন অর্জন সামনে সবার অনুপ্রেরণা হয়ে কাজ করবে। প্রধান উপদেষ্টার হাত থেকে পুরস্কার গ্রহণ করায়, আমদের আইন বিভাগের আরও নতুন নতুন অর্জনের পথে উৎসাহ হিসেবে কাজ করবে।অর্পার সহপাঠী বলেন, “অর্পার শুরু থেকেই নিজের লক্ষ্য নিয়ে অনেক সচেতন ছিল। ভালো কিছু করার অদম্য ইচ্ছা আর কঠোর পরিশ্রম তাকে আজকের এই সাফল্যে পৌঁছে দিয়েছে। সে সবসময়ই দায়িত্বশীল, পরিশ্রমী এবং ডেডিকেটেড ছিল। আমার সবসময়ই বিশ্বাস ছিল, সে একদিন বড় কিছু অর্জন করবে—আর আজ সে সত্যিই তা প্রমাণ করেছে। আমরা সবাই তার এই অসাধারণ অর্জনে অত্যন্ত গর্বিত ও আনন্দিত। অর্পার এই সাফল্য আমাদের প্রত্যেকের জন্য এক বিশাল অনুপ্রেরণা, যা আমাদেরও স্বপ্ন দেখতে ও সেগুলো বাস্তবায়নের সাহস জোগায়।”নিজের অর্জনে উচ্ছোষিত হয়ে অর্পা বলেন, “মহান মে দিবস ও জাতীয় পেশাগত সেইফটি দিবস-২০২৫ উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রবন্ধ ও রচনা প্রতিযোগিতায় আমি ৩য় স্থান অর্জন করেছি। এটি নিঃসন্দেহে আমার জন্য এক গর্বের বিষয়। এই অর্জনের মাধ্যমে আমি আমার বিশ্ববিদ্যালয়কে (নোবিপ্রবি)জাতীয় পর্যায়ে তুলে ধরতে পেরে অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি।প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন। তাদের হাত থেকে পুরস্কার গ্রহণ এবং ঘনিষ্ঠভাবে আলাপচারিতা, হাত মেলানো ও ফটোসেশনের মুহূর্তগুলো আমার জীবনের স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।এ অর্জনে আমি, আমার পরিবার, শিক্ষক ও বন্ধু-বান্ধবরা সবাই অত্যন্ত আনন্দিত। এই পুরস্কার আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল এবং সৃজনশীলভাবে এগিয়ে চলার প্রেরণা দেবে”।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল , “শিক্ষার্থীদের এমন সফলতা আমাদের অনুপ্রাণিত করে। শামার এই কৃতিত্ব আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”প্রসঙ্গত,  শামা জাবীন অর্পা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাছবোঝাই ট্রলি উঠতেই ভেঙে পড়ল আয়রন ব্রিজ, চরম দুর্ভোগে এলাকাবাসী
গাছবোঝাই ট্রলি উঠতেই ভেঙে পড়ল আয়রন ব্রিজ, চরম দুর্ভোগে এলাকাবাসী

বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয়দের বাধাঁ উপেক্ষা করে ব্রীজের উপর গাছ উঠিয়ে আয়রন ব্রীজ ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে গাছ ব্যবসায়ীর বিরুদ্ধে। ওই Read more

গজারিয়ায় ১২ কেজি গাঁজাসহ দুই নারী মাদককারবারি আটক
গজারিয়ায় ১২ কেজি গাঁজাসহ দুই নারী মাদককারবারি আটক

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২৩ জুন) সকাল সাড়ে আটটার সময় Read more

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিল বিভাগের শুনানি ১ জুলাই
রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিল বিভাগের শুনানি ১ জুলাই

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম সংক্রান্ত রিভিউ শুনানিতে আবারও সময় চাইল মন্ত্রিপরিষদ বিভাগ। আজ রবিবার (১৮ মে) সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আশফাকুল Read more

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এখন কক্সবাজারে
সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এখন কক্সবাজারে

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এখন কক্সবাজারে অবস্থান করছেন। বুধবার (০৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি Read more

টঙ্গীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০
টঙ্গীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি ফ্লাইওভারে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (০৫ জুন) দুপুরে চেরাগ Read more

স্পেন না ফ্রান্স, কে খেলবে ফাইনাল?
স্পেন না ফ্রান্স, কে খেলবে ফাইনাল?

উয়েফা নেশন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে আজ রাতে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে জায়ান্ট ফ্রান্স। ম্যাচটি শুরু হবে রাত ১টায়, জার্মানির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন