ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণে অবস্থিত দিল্লি হাট নামে জনপ্রিয় মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার (৩০ এপ্রিল) রাত ৮টা ৫৫ মিনিটের দিকে আগুন ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার সন্ধ্যায় দক্ষিণ দিল্লির আইএনএর দিল্লি হাটে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের জন্য ১২টি অগ্নিনির্বাপণ ইঞ্জিন মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দিল্লির ফায়ার সার্ভিস।স্থানীয় কর্মকর্তারা ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, দিল্লি হাটের অগ্নিকাণ্ডে অন্তত ২৫ থেকে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ভিডিওতে দেখা যায়, দিল্লি হাটের আগুনের ঘটনায় কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উড়ছে।এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের গ্রামীণ বাজারের অনুকরণে দক্ষিণ দিল্লিতে ওই হাট স্থাপন করা হয়েছে। দেশটির বিভিন্ন প্রান্তের শত শত মানুষ সেখানে হস্তশিল্পের দোকান দিয়েছেন। বিভিন্ন রাজ্যের বাসিন্দাদের সেখানে দেওয়া দোকানে আগুন লেগেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। দিল্লির ওই হাটে ভারতের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারের রেস্তোরাঁও রয়েছে। অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটলেও কোনও প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সকালের মধ্যে ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
সকালের মধ্যে ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ঢাকাসহ দেশের ১৮ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার (১৮ এপ্রিল) রাত Read more

সিংড়ায় অনলাইন জুয়ার বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল যুবকের
সিংড়ায় অনলাইন জুয়ার বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল যুবকের

নাটোরের সিংড়ায় অনলাইন জুয়া নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মিঠুন আলী (৩০) নামে এক চা ব্যবসায়ী নিহত Read more

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার
ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে আর লড়ছেন না মাহিন সরকার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা Read more

৪৯তম বিসিএস: আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
৪৯তম বিসিএস: আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য ৪৯তম বিসিএসের (বিশেষ) প্রিলিমিনারি টেস্টে (এমসিকিউ টাইপ) আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।মঙ্গলবার Read more

সহকর্মী ঈর্ষা করলে যা করবেন
সহকর্মী ঈর্ষা করলে যা করবেন

যারা কর্মজীবী, তারা দিনের সবচেয়ে বড় সময় কাটান অফিসে। সেখানে অন্যদের সঙ্গে সম্পর্ক মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। তাই একজন কর্মীর Read more

নতুন মৌসুমের আগে ইউরোপে তোলপাড়, ট্রান্সফার মার্কেটে আরও যা ঘটছে
নতুন মৌসুমের আগে ইউরোপে তোলপাড়, ট্রান্সফার মার্কেটে আরও যা ঘটছে

আর কিছুদিন পরই শুরু হবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম। আর এই নতুন মৌসুম শুরুর আগে দলবদল নিয়ে ব্যস্ত সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন