কক্সবাজারের উখিয়ায় আশ্রিত রোহিঙ্গা শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের জন্য দেওয়া হয় দেশী-বিদেশী এনজিও সংস্থার অর্থায়নে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী। পরিবারের মাথাপিছু সংখ্যা হিসাব করে এসব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি প্রসাধনী, তৈজসপত্র ও বিনোদন সামগ্রীও বিনামূল্যে প্রদান করে যাচ্ছে বিভিন্ন এনজিও-আইনএনজিও সংস্থাগুলো।বিনামূল্যে পাওয়া এ সকল সামগ্রী রোহিঙ্গারা ব্যবহার না করে অন্যত্রে বেচা-বিক্রি করে নিজেদের অসহায়ত্বের পরিচয়ে বসবাস করে আসছে। এসবের নৈপথ্যে রয়েছে স্থানীয় মুনাফালোভী চক্র। রোহিঙ্গাদের কু-বুদ্ধি দিয়ে তাদের রেশনের পণ্যসামগ্রী কম দামে ক্রয় করে নিতে স্থানীয় অসাধু ব্যক্তিদের মধ্যে চলে গ্রুপ ভিত্তিক প্রতিযোগিতা। তাদের মূল চালিকাশক্তি এনজিও- আইএনজিও’র নিয়োগ পাওয়া ভেন্ডররা।অনুসন্ধানে উঠে এসেছে, রোহিঙ্গাদের ব্যবহারের জন্য যে সকল নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পায় তার অধিকাংশ পন্য চলে যায় মুনাফালোভী অসাধু চক্রের কাছে। এসবের জন্য রোহিঙ্গা এবং স্থানীয়রা মিলে গড়ে তুলেছে ক্রয় বিক্রয় সিন্ডিকেট। ২০১৭ সালে রোহিঙ্গা আসার পর কোন পরিবারের ৮/১০ জন সদস্য ছিল। সেভাবেই তারা নিবন্ধিত হয়।পরবর্তীতে ব্লক ও ক্যাম্প স্থানান্তরিত হয়ে অসংখ্য রোহিঙ্গা একাধিক রেশন কার্ডে নিবন্ধন করে। আবার অনেকে মালয়েশিয়া, সৌদি আরব, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে বৈধ ও অবৈধভাবে চলে যায়। কিন্তু তাদের নামে নিয়মিত রেশন ও অনান্য ত্রাণ সামগ্রী উত্তোলন বন্ধ হয়নি। ফলে তাদের চাহিদার তুলনায় বেশি পাচ্ছে রেশন। সেখানে ক্যাম্প কেন্দ্রীক ব্লকের মাঝিরাও জড়িত রয়েছে বলে লোকমুখে শুনা যায়।বিশেষ করে চাল, ডাল, তেল, ডিম, মাছ, মুরগী, শুকনো মাছ,সাবান, প্রভৃতি নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় বিক্রয়ের একাধিক সিন্ডিকেট সক্রিয় হয়েছে। তারা এসব পন্য কম দামে ক্রয় করে গোদামজাত করেন। পরবর্তীতে একই সামগ্রী নির্দিষ্ট একটি মুনাফা নিয়ে পুনরায় ভেন্ডরদের হস্তান্তর করেন। বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে নিবন্ধিত প্রত্যেক রোহিঙ্গার নিয়মিত উপরোক্ত মালামাল বিতরণ করা হয়। আর এসব পণ্য বিতরণে নিয়োগ দেওয়া হয়েছে একাধিক ভেন্ডর।ভেন্ডররা যোগসাজশে ত্রাণের এসব মালামালগুলো ক্রয় বিক্রয়ের সিন্ডিকেটগুলোর আশ্রয়-প্রশ্রয়দাতা হিসাবে কাজ করেন। উচ্চ মূল্যে এসব সামগ্রী ভেন্ডররা বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার মাধ্যমে রোহিঙ্গাদের বিতরণ করে। উদ্বৃত্ত বা অতিরিক্ত পণ্য সামগ্রী কম মূল্যে তারাই আবার রোহিঙ্গাদের মাধ্যমে ক্রয় করে গুদামজাত করে ফের রোহিঙ্গাদের বিতরণ করে। প্রতিটি ক্যাম্পে রোহিঙ্গা এবং স্থানীয় চিহ্নিত একটি প্রভাবশালী সিন্ডিকেট এসবের লেনদেন ঘটান।কুতুপালং, বালুখালী, থ্যাংখালী এরিয়াতে অধিকাংশ ক্যাম্পগুলোতে রয়েছে এসব ত্রাণ চোর সিন্ডিকেটের গোদাম। এসব গোদাম মজুদগার হিসাবে প্রাথমিকভাবে উঠে এসেছে স্থানীয় চক্রদের নাম। বালুখালীতে রয়েছে ফরিদ প্রকাশ চিয়ক ফরিদ,থ্যাংখালীতে রয়েছে, জয়নাল মেম্বার,নুরুল হাকিম প্রকাশ মনিয়া। রোহিঙ্গা লেবার দিয়ে এসব কালোবাজারিরা প্রতিটি ক্যাম্প হতে পন্যসামগ্রী সংগ্রহ করে বিভিন্ন বড় বড় দোকান এবং ভাসমান দোকানে বেচা-বিক্রি করেন। ঐসব স্থান থেকে অনেক সময় ভেন্ডররাও অল্প দামে পন্য সংগ্রহ করে বেশি দামে রোহিঙ্গাদের বিতরণ করেন।পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চেয়ারম্যান বলেন, রোহিঙ্গারা না খেয়ে তাদের ত্রাণ গুলো অন্য জায়গায় বিক্রি করতে যায় তাই, স্থানীয় সিন্ডিকেটরা সুযোগ পায়। ফ্রি জিনিসের মূল্য থাকেনা। সেই কারণে তারা এসবকে দাম দেয় না। এদিকে রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে  থাকা এপিবিএন পুলিশের একাধিক সুত্র বলছে রোহিঙ্গারা ক্যাশ টাকার জন্য মূলত তাদের ত্রাণ গুলো অন্যজায়গায় বিক্রি করে দেন। এসবের জন্য এনজিও সংস্থাগুলোকেও দায়ি করছেন তারা।শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান জানান, রোহিঙ্গারা এসব ত্রাণ ক্রয় বিক্রয় ঘটাতে গিয়ে তারা নিজেদের ক্ষতি করছে। নিজেরা নিজেদের ক্ষতি চাইলে অন্যরা কি করবে। তারপরও আইনশৃঙ্খলা বাহিনীকে এসবের জন্য কঠোর হতে বলা আছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাইভেটকার নিয়ে চুরি করতে গিয়ে স্ট্রোকে চোরের মৃত্যু
প্রাইভেটকার নিয়ে চুরি করতে গিয়ে স্ট্রোকে চোরের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে প্রাইভেটকার নিয়ে চুরি করতে গিয়ে স্ট্রোকে মামুন মিয়া (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে উপজেলার Read more

সিরাজদিখানে পুকুরে মিলল ২৪ দিনের শিশুর লাশ, পুলিশ হেফাজতে মা
সিরাজদিখানে পুকুরে মিলল ২৪ দিনের শিশুর লাশ, পুলিশ হেফাজতে মা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নানা বাড়ির পুকুর থেকে ২৪ দিন বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯ Read more

টাঙ্গাইলে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার
টাঙ্গাইলে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার

টাঙ্গাইল সদর উপজেলার কলেজপাড়া এলাকায় এক গৃহবধূকে (মলি, ছদ্মনাম) ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। নিহতের শ্বশুর ও স্বামীর বিরুদ্ধে এই Read more

নেতানিয়াহুর নির্দেশেই হয় ফ্লোটিলা ত্রাণবাহী নৌকায় ড্রোন হামলা
নেতানিয়াহুর নির্দেশেই হয় ফ্লোটিলা ত্রাণবাহী নৌকায় ড্রোন হামলা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি নির্দেশ দিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দুটি জাহাজে ড্রোন হামলা চালান বলে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের Read more

শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুনের বিয়ে মার্চে
শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুনের বিয়ে মার্চে

ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের বিয়ে আগামী মার্চে অনুষ্ঠিত হবে। ভারতীয় গণমাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, অর্জুনের Read more

সোমবার জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সোমবার জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৮ থেকে ২৪ আগস্ট দেশব্যাপী উদ্‌যাপিত হবে জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন