কুয়াকাটা পৌর শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম মৃধাসহ কয়েকজনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১ টায় কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন।লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২৮ এপ্রিল বিভিন্ন সংবাদমাধ্যমে কুয়াকাটা পৌর যুবদল ও মৎস্যজীবী দলের কয়েকজন নেতার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, ওই প্রতিবেদনের মাধ্যমে কুয়াকাটার শ্রমিক দল, যুবদল ও মৎস্যজীবী দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে।ঘটনার ব্যাখ্যায় জসিম মৃধা বলেন, ২৮ এপ্রিল মোঃ ফারুক নামের এক ভ্যান চালককে সন্দেহভাজন হিসেবে আটক করে মহিপুর থানা পুলিশ। পরে তার মোবাইলে পাওয়া তথ্যের ভিত্তিতে হোটেল ‘আপন ভূবনে’ মাদক সেবনের প্রমাণ মেলে। ঘটনাস্থলে উপস্থিত থেকে তারা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও একটি কুচক্রী মহল তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশ করিয়েছে।তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই, বরং আমরা মূলত বিষয়টি মীমাংসা করতে গিয়ে জড়িয়ে পরি” তিনি ভবিষ্যতে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি মোঃ আবুবকর, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ আবু সালেহসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ট্রাম্প
যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ট্রাম্প

হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক বর্তমানে খুবই ভালো।’ তিনি বলেন, ‘আমরা Read more

কুষ্টিয়ায় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
কুষ্টিয়ায় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

মিরপুরে সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ির মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের গ্রাম পোড়াদহের আখের মোড়ে Read more

মোংলা বন্দরের শ্রমিকদের ২৬% মজুরি বৃদ্ধি
মোংলা বন্দরের শ্রমিকদের ২৬% মজুরি বৃদ্ধি

মোংলা বন্দরে কর্মরত শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী Read more

বাংলাদেশের ইলিশ চেয়ে ভারতের চিঠি
বাংলাদেশের ইলিশ চেয়ে ভারতের চিঠি

আসন্ন পুজোর আগে বাংলাদেশের রূপালি ইলিশ চেয়ে অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ী সংগঠন।মঙ্গলবার(২৯ জুলাই) কলকাতার 'ফিস ইমপোর্টারস অ্যাসোসিয়েশন' Read more

গৌরীপুরে ১৪ দফা দাবিতে সাংবাদিকদের কলম বিরতি কর্মসূচি পালন
গৌরীপুরে ১৪ দফা দাবিতে সাংবাদিকদের কলম বিরতি কর্মসূচি পালন

সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিকদের তালিকা প্রণয়ন, চাকুরিবিধি ও নীতিমালা প্রণয়ন, চাকুরি নিশ্চয়তা-বেতন-ভাতাপ্রদানসহ ১৪দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন