ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি বাসের ধাক্কায় সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের সাবেক নিরাপত্তাকর্মী শামসু মোল্লা (৭০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। তৎক্ষণাৎ ঘটনার প্রতিবাদে এবং অপরাধীর সুষ্ঠ বিচারের দাবিতে গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মী ও গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বাস ও ঘাতক চালকসহ সেলফি পরিবহনের আরও ছয়টি বাস আটক করে।প্রত্যক্ষদর্শী অটো চালক রাসেল জানান, বাসটি খুব দ্রত গতিতে আসতেছিলো ও আমার অটো ওভারটেক করে সামনে চলে গেলো। আমি দেখতেছিলাম লোকটা রাস্তা পার হচ্ছিলো আর হঠাৎ করে বল বাস্ট হওয়ার মতো শব্দ শুনে তাকিয়ে দেখি লোকটার দেহ রাস্তায় পড়ে আছে।ঘটনাস্থলের দায়িত্বরত হাইওয়ে থানার অফিস ইনচার্জের (ওসি) সাথে কথা বলতে গেলে ব্যস্ততার কারণে কোন মন্তব্য করেননি।জানা যায়, নিহত শামসু মোল্লা চাঁদপুর জেলার মতলব উপজেলার বাসিন্দা। তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের শ্রীপুর কেন্দ্রে দীর্ঘদিন কর্মরত ছিলেন। প্রসঙ্গত, গণস্বাস্থ্য কেন্দ্রের সাবেক নিরাপত্তাকর্মীর মর্মান্তিক মৃত্যুতে গণস্বাস্থ্য কেন্দ্র পরিবার গভীর শোক প্রকাশ করে ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, ৪ জনের মৃত্যু
প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, ৪ জনের মৃত্যু

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রবল ঝড়-বৃষ্টিতে ঘরের ছাদ ধসে ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০২ মে) সকালে রাজধানীর দ্বারকা এলাকা থেকে Read more

উত্তরায় সাংবাদিককে অপহরণচেষ্টা, গ্রেফতার ২
উত্তরায় সাংবাদিককে অপহরণচেষ্টা, গ্রেফতার ২

রাজধানীর উত্তরায় সময়ের কণ্ঠ নামের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদক আবু হাসানকে অপহরণের সময় তাকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে Read more

ক্রেতা সেজে ৫টি টিয়া পাখি জব্দ, বিক্রেতাকে জেল-জরিমানা
ক্রেতা সেজে ৫টি টিয়া পাখি জব্দ, বিক্রেতাকে জেল-জরিমানা

খাগড়াছড়িতে অভিনয় কায়দায় ক্রেতা সেজে অভিযান চালিয়ে পাঁচটি টিয়া পাখির ছানা জব্দ করেছে বন বিভাগের কর্মকর্তারা। রবিবার (১১ মে) দুপুরে জেলার Read more

মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন
মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ভাটাটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এসময় ভ্রাম্যমাণ আদালতের Read more

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহীর মৃত্যু
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহীর মৃত্যু

নোয়াখালী জেলা শহরের মাইজদীতে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হন।মাইজদী Read more

ফুলবাড়ীতে মাদকসহ গ্রেপ্তার ১
ফুলবাড়ীতে মাদকসহ গ্রেপ্তার ১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৩০ বোতল ইস্কাফসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৮ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন