জেলার দীঘিনালা উপজেলায় প্রথম বারের মত ৪দিনব্যাপী ব্যতিক্রমী ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বিশ্ব সাহিত্য কেন্দ্র। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে দীঘিনালা উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কমপ্লেক্সে অডিটোরিয়ামে বইমেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ। মেলা উপলক্ষ্যে সকাল থেকে বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ভিড় করে। প্রত্যন্ত এলাকা ভ্রাম্যমাণ বই মেলায় হওয়া খুশি তারা। আগামী ২ মে ২০২৫ পর্যন্ত চলবে এ মেলা।এ বিষয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, সারাদেশে জেলা এবং উপজেলায় ভ্রাম্যমাণ বই মেলা আয়োজন করা হয়। দীঘিনালায় আজ থেকে মেলা শুরু হয়েছে। এ মেলা টানা ৪দিন চলবে। সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে আগামী ২রা মে পর্যন্ত।দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ বলেন, এই ধরনের উদ্যোগে শিক্ষার্থীরা বই পাঠে আগ্রহী হবে। সকাল থেকে উপজেলার শহরের আশপাশের বিদ্যালয়ে শিক্ষার্থীরা এখানে এসে বই পড়ছে। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হলে নতুন প্রজন্ম বইমুখী হবে । আগামী চার দিন এ মেলা চলবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল
নেত্রকোনায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

নেত্রকোনার আটপাড়ায় সদ্য ঘোষিত উপজেলা বিএনপির কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবিতে পদ বঞ্চিতদের একাংশ ঝাড়ু মিছিল ও পুশ Read more

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ Read more

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক
নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

শেরপুরের নালিতাবাড়ীতে কিশোরীকে (১৫) ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুলাভাইয়ের, আহত শ্যালিকা
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুলাভাইয়ের, আহত শ্যালিকা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাইভেটকার ও ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুলাল মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার শ্যালিকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন