বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন দপ্তরে পাঠানো আর্থিক এবং সার্বিক সহযোগিতার জন্য এক চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চিঠিটি দিয়েছে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” নামের একটি সংগঠনের একটি পক্ষ।  সোমবার (২৮ এপ্রিল) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের একটি চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।এই চিঠির মাধ্যমে চাঁদাবাজি করা হচ্ছে এমন অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করেছেন। তবে এটাকে সামাজিক কাজ বলে অবিহিত করে বক্তব্য দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার একটি পক্ষ।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, “আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা “মে দিবস” উপলক্ষে একযোগে সারা জেলায় ১৫,০০০ (পনের হাজার) বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি। উক্ত উদ্যোগ বাস্তবায়নের জন্য আপনার একান্ত সহযোগিতা কামনা করছি। অতএব মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, উক্ত উদ্যোগ বাস্তবায়নের জন্য আর্থিক এবং সার্বিক সহযোগিতা দানে আপনার সদয় মর্জি হয়।”এই চিঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মো. ফয়সাল প্রিন্স, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াজ ইবনে জসিম, যুগ্ম সদস্য সচিব শামসুর রহমান, যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূইয়া, যুগ্ম আহ্বায়ক আইনুল ইসলাম ঝলক ও যুগ্ম আহ্বায়ক মানস সরকার উৎসর স্বাক্ষর থাকলে আহ্বায়ক ইকরাম হোসেনের স্বাক্ষর নেই।কিশোরগঞ্জ জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকে প্রধান সমন্বয়ক দায়িত্ব পালন করা অভি চৌধুরী জানান, পূর্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ যেভাবে চাঁদাবাজিতে জড়িত ছিলো বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তথাকথিত কিছু সমন্বয়ক এই ব্যানারটাকে  ব্যবহার করে বিভিন্ন অফিস-দপ্তরে চাঁদাবাজি করছে। বিষয়টি জেনে আমি নিজেও ফেসবুকে এই পোস্ট দিয়েছি। এই চাঁদাবাজির প্রতিবাদ জানাই। এ বিষয়ে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘চাঁদাবাজির বিষয়টি শুধু কিশোরগঞ্জে নয়, সারাদেশেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামধারী কিছু নেতা চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য ও তদবির বাণিজ্য শুরু করেছেন। যা স্বৈরাচার হাসিনা সরকার পতনের গৌরবোজ্জ্বল ভূমিকাকে নষ্ট করেছে। আমরা এই চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য ও তদবির বাণিজ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন বলেন, কোনো মিটিং বা আলোচনা ছাড়া এমন কার্যক্রম হাতে নেওয়ায় অনেক সদস্যই এ বিষয়ে তাদের প্রশ্নের মুখোমুখি করেছেন। বিষয়টি নিয়ে আমিও তাদের কাছে জবাব চেয়েছি। আশা করি তারা এই প্রশ্নের উত্তর দেবেন।এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ফয়সাল প্রিন্সের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, চাঁদাবাজির বিষয়টি সত্য নয়, আমরা একটি ভালো কাজ করতে চেয়েছি। এ বিষয়টি একার পক্ষে করা সম্ভব না, তাই কয়েকটি প্রতিষ্ঠানের কাছে সহায়তা চেয়েছি। বিষয়টি নিয়ে একটি মহল মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কর্মসূচিটি নিয়ে আহ্বায়ক অবগত নয় এমন প্রশ্নের জবাবে তিনি জানান, কমিটি গঠন হওয়ার পর থেকেই আহবায়ক সংগঠনের কাজকর্মে খুব একটা আসেন না, তিনি নিজ উপজেলায় (তাড়াইল) পড়ে থাকেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব: তারেক রহমান
ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব: তারেক রহমান

আগামী ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর একটি অনুষ্ঠানে লন্ডন Read more

ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে মামলা দিল মার্কিন প্রতিষ্ঠান
ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে মামলা দিল মার্কিন প্রতিষ্ঠান

ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি’র (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া) বিরুদ্ধে মামলা দিয়েছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক হাই-ফ্রিকোয়েন্সি ট্রেডিং প্রতিষ্ঠান জেন স্ট্রিট।বুধবার Read more

ইরানে ৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া
ইরানে ৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া

ইরানে ৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া। এ সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং চলতি সপ্তাহেই তাতে স্বাক্ষর Read more

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন তারকা পেসার
টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন তারকা পেসার

আন্তর্জাতিক টি-টোয়েন্টিে থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার জার্সিতে এখন পর্যন্ত ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭৯টি Read more

ভূঞাপুরে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
ভূঞাপুরে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ভূঞাপুরে নিখোঁজ হওয়া ফজল আলী নামের এক (৮০) বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার Read more

মুন্সিগঞ্জে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সিগঞ্জে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সিগঞ্জ সদরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন