আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকার বনশ্রীর মেরাদিয়া এলাকায় কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্তে হস্তক্ষেপ করেছেন হাইকোর্ট। আদালত স্পষ্ট নির্দেশনা দিয়েছেন—এই স্থানে হাট বসানো যাবে না।সোমবার (২৮ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পরে মঙ্গলবার (২৯ এপ্রিল) রিটকারীর পক্ষে আইনজীবী জহিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, হাট বসানোর বিরুদ্ধে স্থানীয়দের একাধিক অভিযোগ ও আশঙ্কার ভিত্তিতে রিট করা হয়। এর প্রেক্ষিতেই আদালত হাট না বসাতে নির্দেশ দিয়েছেন।আদেশ অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেরাদিয়ায় এবার পশুর হাট বসাতে পারবে না।বনশ্রী ও আশপাশের এলাকাগুলো ঘনবসতিপূর্ণ হওয়ায় সেখানে পশুর হাট বসলে জনদুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন রিট আবেদনকারী। এছাড়া সড়কজুড়ে পশু বেচাকেনা হলে চলাচল ব্যাহত হয়, পরিবেশ দূষণের ঝুঁকিও তৈরি হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শারীরিক ও মানসিক ক্ষতিসহ নেতিবাচক প্রভাব ফেলতে পারে হাই হিল
শারীরিক ও মানসিক  ক্ষতিসহ নেতিবাচক প্রভাব ফেলতে পারে হাই হিল

ফ্যাশন সচেতন নারীদের কাছে হাই হিল সমাদৃত এক অনুসঙ্গ। পার্টি, অফিস বা উৎসবের সাজে অনেকে হাই হিল বেছে নেন। কেউ Read more

ফের ইরানের হামলা শুরু, জেরুজালেমে সাইরেন-ইসরাইলিদের ‘পালাতে’ বললো সেনাবাহিনী
ফের ইরানের হামলা শুরু, জেরুজালেমে সাইরেন-ইসরাইলিদের ‘পালাতে’ বললো সেনাবাহিনী

ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে স্থানীয় সময় রোববার (১৫ জুন) রাতে ইসরাইলের তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে আক্রমণ শুরু করেছে Read more

আল্লাহপাকের সঙ্গে মুসা (আ.)-এর কথা বলার স্থানে মিসরের নতুন প্রকল্প, বিতর্ক চরমে
আল্লাহপাকের সঙ্গে মুসা (আ.)-এর কথা বলার স্থানে মিসরের নতুন প্রকল্প, বিতর্ক চরমে

দুনিয়ার অন্যতম পবিত্র স্থান মিশরের সিনাই বা মুসার পর্বত। এই পাহাড়ে মহান আল্লাহ তায়ালার সঙ্গে সরাসরি কথা বলেছিলেন হযরত মুসা Read more

ফ্লোটিলার ২১ মানবাধিকার কর্মীকে স্পেনে পাঠাল ইসরায়েল
ফ্লোটিলার ২১ মানবাধিকার কর্মীকে স্পেনে পাঠাল ইসরায়েল

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে ইসরায়েলের হাতে আটক ২১ জন স্প্যানিশ মানবাধিকার কর্মীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। রবিবার (০৫ অক্টোবর) Read more

বাকৃবিতে বিদেশি শিক্ষার্থী‌দের ভর্তি আবেদন শুরু
বাকৃবিতে বিদেশি শিক্ষার্থী‌দের ভর্তি আবেদন শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিদেশি শিক্ষার্থীদের জন্য ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। গত ২৫ এপ্রিল শুরু হওয়া ৩১ দিনব্যাপী এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন