এবার ইরেশ যাকেরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নিয়ে মুখ খুললেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, মামলার বিষয়ে তদন্ত হবে। এ সময় ইরেশ যাকের জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি। এ সময় সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পাওয়া শর্টফিল্ম ‘আলী’ সংশ্লিষ্ট ও কলাকুশলী সবার সাথে মতবিনিময় করেন সংস্কৃতি উপদেষ্টা।মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ইরেশ যাকেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। জুলাইয়ের আন্দোলনের সাথেও তিনি জড়িত ছিলেন। মামলা রাষ্ট্র করেনি। মামলা করেছে অন্য একজন। নতুন বাংলাদেশে সবারই মামলা করার অধিকার রয়েছে। কেউ কেউ সেই স্বাধীনতার অপব্যবহারও করছে।তিনি বলেন, আমি বিশ্বাস করি পুলিশ এর সঠিক তদন্ত করবে। তদন্ত করে যা সত্য তা পক্ষে থাকবে আর মিথ্যা হলে বাতিল হয়ে যাবে।উপদেষ্টা আরও বলেন, সংস্কৃতি সম্পর্কিত সকল বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয় জড়িত থাকে। দায়িত্বের জায়গা থেকে অনেক কাজ করা হচ্ছে। যেসন মিডিয়াতে আসছে না। তিনি টাঙ্গাইলের একটি ঘটনার উদাহরণ দেন। টাঙ্গাইলের একটি পাঠাগার থেকে বই সরিয়ে দিয়েছিল একটি পক্ষ। পরবর্তীতে মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তাদের মীমাংসা করে দেয়া হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে ৭ দিনে ৬ হত্যাকাণ্ড, জনমনে উদ্বেগ
যশোরে ৭ দিনে ৬ হত্যাকাণ্ড, জনমনে উদ্বেগ

যশোরে হত্যার ঘটনা বেড়েই চলেছে। গত ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ৭ দিনে জেলায় ৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্বজনের Read more

নড়াইলে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
নড়াইলে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলার ঈশানগাতীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে নাঈম শেখ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত Read more

জাতীয়’র আগে স্থানীয় নির্বাচন চাইলেন সারজিস, জানালেন কারণও
জাতীয়’র আগে স্থানীয় নির্বাচন চাইলেন সারজিস, জানালেন কারণও

জাতীয় নির্বাচনের পূর্বে ঢাকা সিটি কর্পোরেশন সহ সকল স্থানীয় নির্বাচনের দাবি জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস Read more

হবিগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
হবিগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।বুধবার (২১ মে) দিবাগত রাত ১১টায় উপজেলার মজলিসপুর পাওয়ারপ্ল্যান্ট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন