জুলাই আগস্টে ছাত্র-জনতার ওপর গণহত্যা চালানোর তিন মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।আজ সোমবার (২৮ এপ্রিল) সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। আশুলিয়ায় হত্যার পর ৬ মরদেহ পোড়ানোর মামলাসহ যাত্রাবাড়ি, রামপুরা এবং মিরপুরের গণহত্যার মামলায় আজ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য রয়েছে। এসব মামলায় আরও যাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তারা হলেন-ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার জসিম উদ্দিন মোল্লা, বরখাস্ত হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত সুপার মো. শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।এছাড়া সাবেক এসি রাজেন চন্দ্র সাহা, এস আই মালেক, এএসআই চঞ্চল চন্দ্র সাহা, এবং কনস্টেবল মুকুলকেও হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। এর বাইরে নরসিন্দী যুবলীগ নেতা রবিউল ইসলামাকেও হাজির করা হয় ট্রাইব্যুনালে।এর আগে গত ২০ নভেম্বর ও ১৯ ডিসেম্বর তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২
আনোয়ারায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করেছে পুলিশ।রবিবার Read more

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার থেকে ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার ২
ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার থেকে ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বারিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে প্রাইভেটকার থেকে ১৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-৯ এর সদস্যরা। বৃহস্পতিবার Read more

খালেদা জিয়ার সঙ্গে শীর্ষ নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়
খালেদা জিয়ার সঙ্গে শীর্ষ নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির শীর্ষ নেতারা।শনিবার (০৭ জুন) বিএনপি Read more

মে মাসে সড়কে ঝরেছে ৬১৪ প্রাণ
মে মাসে সড়কে ঝরেছে ৬১৪ প্রাণ

গত মে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৬১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এর মধ্যে ২৫৬ জনই মোটরসাইকেল Read more

সিরাজদিখানে সাবেক ভাইস চেয়ারম্যান সুমন আটক
সিরাজদিখানে সাবেক ভাইস চেয়ারম্যান সুমন আটক

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মীর মোশারফ হোসেন সুমন Read more

আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজা মারা গেছেন
আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজা মারা গেছেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোটো ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন