সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় নারীসহ দুইজন নিহত। অন্য দিকে নাবিল পরিবহনেন একটি দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর তুলে দিলে হেলপারের (চালকের সহযোগী) মৃত্যু হয়। এঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাস স্ট্যান্ড এলাকায় নাবিল পরিবহনেন একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সাথে ধাক্কা দিয়ে হেলপার মারা যায়। এছাড়া গতকাল গভীর রাতে একই মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় নারীসহ দুইজন মারা যান।প্রাইভেটকারের ধাক্কায় নিহতরা হলেন- নেত্রকোনা জেলার ধিরেনের ছেলে হৃদয় চন্দ্র দাশ (২০) ও একই এলাকার অর্চণা রানী (৩০)। অপরজন হলেন- নাবিল পরিবহনের হেলপার আনোয়ারুল ইসলাম (২৬)। এঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাইওয়ে পুলিশ জানায়, গতকাল রাতে নওগাঁ থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসে নাবিল পরিবহনের একটি বাস। বাসটি সাভারের গেন্ডা বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপরে ওঠে। এসময় হেলপার আনোয়ারুল ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে বাসটি জব্দ করা হয়। এছাড়া গতকাল রাতে হৃদয় ও অর্চণা সাভারের ব্যাংক টাউন এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির প্রাইভেটকার তাদের চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তারা মারা যায়। এঘটনায় চালক পালিয়ে গেলেও প্রাইভেটকার টি জব্দ করেছে পুলিশ। সাভার হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, রাতে দ্রুতগতির একটি প্রাইভেটকার চাপায় নারীসহ দুইজন ও সকালে নিয়ন্ত্রণ হারিয়ে নাবিল পরিবহনের হেলপার মারা যায়। দুর্ঘটনাকবলিত পরিবহন দুটি জব্দ করে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের তিন নেতার পদত্যাগ
ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের তিন নেতার পদত্যাগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতা করায় ক্ষোভে দল থেকে পদত্যাগ করেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতিসহ Read more

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১২ লক্ষ টাকার ভারতীয় ইয়াবা জব্দ
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১২ লক্ষ টাকার ভারতীয় ইয়াবা জব্দ

কুষ্টিয়ার মিরপুরে বিজিবির অভিযানে মিলল ৩৯৯৪ পিস ইয়াবা। সোমবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নোয়াপাড়া হাইওয়ে রাস্তার উপর স্টার পরিবহনের বাস Read more

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে রিজভী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও Read more

কালিয়াকৈরে প্রবাসীর ১৪ লক্ষ টাকা ছিনতাই
কালিয়াকৈরে প্রবাসীর ১৪ লক্ষ টাকা ছিনতাই

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সাহেব বাজার এলাকায় প্রবাসী জাকির হোসেনের কাছ থেকে ১৪ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ এপ্রিল) Read more

ভেদরগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার
ভেদরগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

শরীয়তপুরের সখিপুর থানা পুলিশ বিশেষ "ডেভিল হ্যান্ট" অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃত ব্যক্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন