গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। সেখানে একদিনে নতুন করে আরও কমপক্ষে ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে দখলদার বাহিনী। গাজার সিভিল ডিফেন্স সংস্থাটি মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকায় বেশকিছু বেসামরিক আবাসিক বাড়ি, জনসমাগমের স্থান ও তাবু লক্ষ্য করে হামলা চালিয়েছে।বাসাল বলেন, ইসরায়েলের এসব হামলায় গাজা শহরের পশ্চিম ও দক্ষিণে দুটি বাড়িতে ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি ড্রোন হামলায় উত্তর গাজার বেইত হানুনে তিনজন নিহত হয়েছেন। মধ্য গাজার আল-জাওয়াইদা শহরের একটি বাড়িতে হামলায় দুজন নিহত হয়েছেন।গাজার দেইল আল বালাহ শহরের একটি ক্যাফেতে হামলায় ৪ জন, মাঘাজি শরণার্থী শিবিরের উত্তরে ফিলিস্তিনি জনসমাগমস্থলে ইসরায়েলি হামলায় আরও ৫ জন নিহত হয়েছেন।মধ্য গাজার আল জাওয়াইদা, খান ইউনিসের আল মাওয়াশিতে ইসরায়েলি গোলাবর্ষণে আরও ৭ জন নিহত হয়েছেন বলে জানান সিভিল ডিফেন্সের মুখপাত্র বাসাল।ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলতি বছরের ১৮ মার্চ থেকে গাজা উপত্যকায় ভয়াবহ হামলা শুরু করে। এতে অন্তত ২ হাজার ১১১ জন ফিলিস্তিনি নিহত হন। আহত হন আরও ৫ হাজার ৪৮৩ জন।হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের শনিবারের দেওয়া তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় ৫১ হাজার ৪৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ১৭ হাজার ৫২৪ জন।গাজার বিভিন্ন এলাকায় হামাস যোদ্ধাদের সঙ্গে দখলদার ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হচ্ছে। হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, শনিবার পূর্ব গাজার শুজাইয়া পাড়ায় একটি বাড়িতে অবস্থানকারী ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। এতে বেশ কয়েকজন সৈন্য হতাহত হয়েছেন।এদিকে চলমান যুদ্ধের মধ্যে হামাস শনিবার একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এতে বলা হয়েছে, পাঁচ বছরের যুদ্ধবিরতির শর্তে সব ইসরায়েলি জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে প্রস্তুত হামাস।অপরদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে, গাজায় তাদের খাদ্য মজুত সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। তারা তাদের মজুতের সর্বশেষ খাদ্যটুকু স্থানীয়দের মাঝে বিতরণ করেছেন। এমতাবস্থায় গাজায় সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ১২টি প্রধান সাহায্যকারী সংস্থা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে সিলেটে ধর্মঘট, ডিসি কার্যালয়ে তালা
উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে সিলেটে ধর্মঘট, ডিসি কার্যালয়ে তালা

সিলেট-ঢাকা মহাসড়ক সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন খাতে বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদে ‘সিলেট আন্দোলন’ এর ব্যানারে  সিলেটের কোর্ট পয়েন্টে গণ-অবস্থান কর্মসূচি পালন Read more

৬ লাশ পোড়ানোর মামলা : ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
৬ লাশ পোড়ানোর মামলা : ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।বুধবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক Read more

শ্বশুর বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
শ্বশুর বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরে শ্বশুর বাড়ি থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২০ জুলাই) সকালে উপজেলার কুল্লাগাড়া ইউনিয়নের কুড়ালিয়া Read more

২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ৩৮০
২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ৩৮০

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮০ জন। Read more

চরফ্যাশনে নড়বড়ে কাঠের সেতু, ঝুঁকিতে মানুষ
চরফ্যাশনে নড়বড়ে কাঠের সেতু, ঝুঁকিতে মানুষ

কাঠের তৈরি ঝুঁকিপূর্ণ অস্থায়ী ব্রিজ দিয়ে স্থানীয় সাধারণ মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী ব্রিজ Read more

৩০ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
৩০ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৫ আশ্বিন ১৪৩২ বাংলা, ৭ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন