ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। এছাড়াও আহতের সংখ্যা ৭৫০ ছাড়িয়েছে। রবিবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এ তথ্য জানায়। ইরানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি বার্তা সংস্থা আইএলএনএ-কে বলেন, কনটেইনারের ভেতর থাকা রাসায়নিক বস্তুর কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, যেসব কনটেইনারে বিস্ফোরণ হয়েছে, সেগুলোর ভেতর কী ছিল তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে বিস্ফোরণের পর এলাকায় সালফারজাতীয় পদার্থের গন্ধ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে ৬০টি ফায়ার ট্রাক ও ৭শ’ জন উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন হোসেন জাফারি।ইরান ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় বিকাল ৩টার মধ্যে ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) ইন্টেলিজেন্স ইউনিট শহীদ রাজাই বন্দরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়, যার মধ্যে রয়েছে বন্দর সুবিধা এবং সংযুক্ত কাস্টমস কমপ্লেক্সও রয়েছে।বিস্ফোরণের ঘটনায় সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, ইরাক, জাপান ও রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ ইরানের প্রতি সমবেদনা জানিয়েছে।সৌদি আরব জানিয়েছে যে ইরানের অনুরোধে তারা যেকোনো সহায়তা প্রদানে প্রস্তুত। অন্যদিকে, রাশিয়ায় অবস্থিত তেহরান দূতাবাস বলেছে যে সহায়তার জন্য ইরানের কোনো অনুরোধ পাওয়া মাত্রই তা মস্কোতে পাঠানো হবে।ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সাহায্যের প্রস্তাব দিয়েছে এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি ইরানের সাথে সহায়তা সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি জানিয়েছেন, প্রায় ২১২ জন আউটপেশেন্ট চিকিৎসা নিয়েছেন। বাকি আহতদের হরমোজগান প্রদেশ ও পার্শ্ববর্তী প্রদেশের চিকিৎসা কেন্দ্রগুলোতে চিকিৎসা দেয়া হচ্ছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় অস্ত্র, গুলি ও ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তর
বাঘায় অস্ত্র, গুলি ও ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তর

রাজশাহীর বাঘায় অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ হেরোইনসহ রয়েল হোসেন (৩২) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। রোববার (৪ Read more

রাজবাড়ীতে জাম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭
রাজবাড়ীতে জাম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

গাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে রাজবাড়ীর পাংশায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় প‌ক্ষে‌র অন্তত ৭ জন আহত Read more

সাপুড়ের প্রাণ কেড়ে নেয়া জীবন্ত সাপকে চিবিয়ে খেলেন ওঝা
সাপুড়ের প্রাণ কেড়ে নেয়া জীবন্ত সাপকে চিবিয়ে খেলেন ওঝা

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু হয় এক সাপুড়ের। সেই সাপটি কাঁচা চিবিয়ে খেয়েছেন আরেক সাপুড়ে। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে Read more

ফুলবাড়ীতে খেজুরের খাঁটি রস পান করতে প্রতিদিনেই ভিড় করছেন ক্রেতারা
ফুলবাড়ীতে খেজুরের খাঁটি রস পান করতে প্রতিদিনেই ভিড় করছেন ক্রেতারা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে খেজুরের খাঁটি রসের কদর বেড়ে যাওয়ায় প্রতিদিনেই ভিড় করে রস পান করছেন স্থানীয়সহ দূর-দূরান্তের ক্রেতারা।এই সুস্বাদু খেজুরের রস Read more

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১০৩ অভিবাসী
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১০৩ অভিবাসী

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌকিট এলাকায় অভিযান পরিচালনা করে ১০৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। রবিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় পৌনে Read more

শুক্রবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
শুক্রবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকল্প কাজের জন্য আগামী শুক্রবার (১ আগস্ট) দেশের উত্তরাঞ্চলের ৩ জেলায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পাওয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন