পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে ছগির প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় চাটমোহর স্টেশনের এক কিলোমিটার পূর্বে জগতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ছগির প্রামাণিক উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা পূর্বপাড়া গ্রামের মৃত. খোরজান প্রামাণিকের ছেলে।স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধ ছগির প্রামাণিক দীর্ঘ দিন যাবৎ শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রতিদিন সকালে তিনি বাড়ির পাশের রেললাইন দিয়ে হাটতেন। রবিবার সকালে রেললাইনের উপর দিয়ে হাটার মূহুর্তে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, স্থানীয় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফরহাদ হোসেন মানিক।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ায় রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার Read more

বুড়ি তিস্তা প্রকল্প ঘিরে মামলা প্রত্যাহারের দাবিতে কৃষকদের মশাল মিছিল
বুড়ি তিস্তা প্রকল্প ঘিরে মামলা প্রত্যাহারের দাবিতে কৃষকদের মশাল মিছিল

নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার সীমানায় অবস্থিত বুড়ি তিস্তা সেচ প্রকল্পের জলাধার খননকে কেন্দ্র করে দায়ের করা মামলার প্রতিবাদে মশাল Read more

আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রাশিয়াকে সতর্কবার্তা দিল ন্যাটো
আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রাশিয়াকে সতর্কবার্তা দিল ন্যাটো

ন্যাটো মঙ্গলবার রাশিয়াকে তার পূর্ব সীমান্ত বরাবর আকাশসীমা লঙ্ঘনের ‘ক্রমবর্ধমান’ ধারা বন্ধ করতে সতর্ক করেছে। গত সপ্তাহে এস্তোনিয়ার আকাশসীমায় একটি Read more

৮৩ সন্তানের মা হচ্ছেন বিশ্বের প্রথম ‌‘এআই মন্ত্রী’
৮৩ সন্তানের মা হচ্ছেন বিশ্বের প্রথম ‌‘এআই মন্ত্রী’

সম্পতি বিশ্বের প্রথম এআই মন্ত্রী ডিয়েলাকে নিয়োগ দিয়ে চমকে দিয়েছিল আলবেনিয়া। দেশটির প্রধানমন্ত্রী এডি রামা জানান, ডিয়েলা নাকি ‘গর্ভবতী’। শুধু Read more

প্রকাশ্য মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
প্রকাশ্য মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

সকালটা শুরু হয়েছিল অন্যান্য দিনের মতোই। মানুষ যার যার কাজে বেরিয়ে পড়ছিল। রাজশাহীর ঘোড়ামারা এলাকার রাস্তাগুলো তখনো ব্যস্ত হয়ে ওঠেনি। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন