বান্দরবানে প্রথমবারে মতো অনুষ্ঠিত হলো ২১ কিলোমিটার দীর্ঘ হিল ম্যারাথন। বান্দরবান স্পোর্টস ডেভেলপমেন্ট ফোরাম ও বান্দরবান হিল রার্নাস এর যৌথ আয়োজনে এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, বান্দরবান সেনা রিজিয়ন, সদর সেনা জোন ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই প্রথম বারের মতো হিল ম্যারাথন অনুষ্টিত হয়। শনিবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় রাজার মাঠ থেকে শুরু হয়ে সুয়ালক আনসার ক্যাম্প পর্যন্ত গিয়ে আবার রাজার মাঠে ফিরে এই ম্যারাথন সকাল ১০টায় শেষ হয়।সকালে এই হিল ম্যারাথন উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা। এই প্রতিযোগিতায় অংশ নেন ৩শ’ জন প্রতিযোগী। বান্দরবান-চট্টগ্রাম সড়ক ধরে রাজার মাঠ থেকে সুয়ালক পর্যন্ত ২১ কিলোমিটার পথ অতিক্রম করেন তাঁরা।প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মৌলভীবাজারের কুলাউরা থানার আশরাফুল আলম, তিনি ১ ঘণ্টা ২২ মিনিট সময় নিয়ে দৌড় শেষ করেন। দ্বিতীয় হয়েছেন খুলনা সদরের পলাশ শেখ (সময়: ১ ঘণ্টা ২৮ মিনিট) এবং তৃতীয় হয়েছেন সুনামগঞ্জের রায়হান উদ্দিন (সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট)।আশরাফুল আলম জানান, তিনি এর আগে ১৩০ বারেরও বেশি দেশি ও আন্তর্জাতিক ম্যারাথনে অংশগ্রহণ করেছেন এবং ভারতে ৪২ কিলোমিটার ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছেন।এই ম্যারাথনে নারী অংশ নেন ৮ জন। তাদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আয়েশা আক্তার জুলি জানান, তিনি সাধারণ নারীদের মধ্যে প্রথম হয়েছেন। এবারই প্রথম তিনি পাহাড়ি এলাকায় ম্যারাথনে অংশ নেন। এর আগে তিনি দেশের বিভিন্ন স্থানে মোট ১২ বার ম্যারাথনে অংশগ্রহণ করেছেন।প্রথমবারের মতো হিল ম্যারাথনে অংশ নেন জাগো ফাউন্ডেশনের সহকারী শিক্ষক কলি চৌধুরী।সবচেয়ে বয়স্ক প্রতিযোগী ছিলেন গাজীপুর থেকে আসা ৭৮ বছর বয়সী আব্দুল জব্বার ভূঁইয়া। তিনি এর আগে দেশের বিভিন্ন এলাকায় ৪২ বার ম্যারাথনে অংশ নিয়েছেন। হিল ম্যারাথনে এটি তার দ্বিতীয়বার অংশগ্রহণ বলে জানান।ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, নাছির উদ্দিন, অ্যাডভোকেট আবুল কালাম, অধ্যাপক মো. ওসমানগণি, বান্দরবান স্পোর্টস ডেভেলপমেন্ট ফোরাম এর সভাপতি অংচ মং মারমা, মো. সোহেল প্রমুখ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ড. ইউনূসের ৫ বছর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই: সেলিমা রহমান
ড. ইউনূসের ৫ বছর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতেই বিএনপি দ্রুত নির্বাচনের কথা বলে। ষড়যন্ত্র মোকাবেলার Read more

রাজধানীতে ডিবির অভিযানে গ্রেপ্তার ১০
রাজধানীতে ডিবির অভিযানে গ্রেপ্তার ১০

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ১০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।  ঢাকা মেট্রোপলিটন পুলিশের Read more

নোয়াখালীতে সিএনজি-পিকআপ সংঘর্ষে শিশুর মৃত্যু
নোয়াখালীতে সিএনজি-পিকআপ সংঘর্ষে শিশুর মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সিফাত (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ Read more

ইজারাবিহীন শান্তিপুরের বালু কর্তন ও পরিবহন, ৫ জনের কারাদণ্ড
ইজারাবিহীন শান্তিপুরের বালু কর্তন ও পরিবহন, ৫ জনের কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইজারাবিহীন আলোচিত শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু কর্তন ও পরিবহনকালে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ জনকে আটক করে Read more

শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি
শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি

মেজর লিগ সকারের (এমএলএস) অল স্টার ম্যাচে অংশ না নেয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ইন্টার মায়ামির দুই অভিজ্ঞ খেলোয়াড় লিওনেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন