মালয়েশিয়ার পুচংয়ে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯৪ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এদের বয়স ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে।বৃস্পতিবার (২৫ এপ্রিল) বিদেশিদের দ্বারা পরিচালিত ২৪টি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসব প্রতিষ্ঠানে খাদ্য ও পানীয়, সাজসজ্জা, গাড়ি ধোয়া ও পোশাক বিক্রি করা হতো।পুত্রজায়ার জেআইএম সদর দপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের ৫৪ কর্মকর্তা এ অভিযান পরিচালনা করেন।আটকদের মধ্যে ৭২ জন পুরুষ ও ২২ জন নারী। যাদের মধ্যে থাইল্যান্ড, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, ইয়েমেন, ভিয়েতনাম, মিশর, ফিলিস্তিন ও ভারতের নাগরিক রয়েছেন।আটকদের বিরুদ্ধে পরিচয়পত্র না থাকা, অতিরিক্ত সময় ধরে অবস্থান করা ও পারমিটের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।জেআইএমের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেদেরারের আরও একটি রেকর্ড ভাঙলেন জকোভিচ
ফেদেরারের আরও একটি রেকর্ড ভাঙলেন জকোভিচ

ইউএস ওপেনের শেষ ষোলোর ম্যাচে জার্মান টেনিস খেলোয়াড় ইয়ান-লেনার্ড স্ট্রুফকে সরাসরি সেটে পরাজিত করেছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। ৬-৩, ৬-৩, Read more

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গার দর্শনা থানার সুলতানপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ইব্রাহিম খলিল বাবু (২৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (২ Read more

কালিয়াকৈরে ৬টি কক্ষে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
কালিয়াকৈরে ৬টি কক্ষে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরতকীতলা এলাকায় মুসলিম উদ্দিনের বাড়িতে শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা Read more

খানসামায় ৩ হাসপাতালে সেবা শূন্যতায় স্বাস্থ্য ব্যবস্থার চরম দুরবস্থা
খানসামায় ৩ হাসপাতালে সেবা শূন্যতায় স্বাস্থ্য ব্যবস্থার চরম দুরবস্থা

দিনাজপুরের খানসামা উপজেলায় রোগীদের স্বাস্থ্যসেবায় বিভিন্ন সময়ে ৩টি হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। এর মধ্যে ৫০ শয্যার একটি, ২০ শয্যার একটি Read more

ববির ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে অব্যাহতি
ববির ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে অব্যাহতি

চলমান শিক্ষার্থী আন্দোলন ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন, Read more

নাতির কাছে এখন গলা কাটা শহিদ কমরেড কম্পরাম সিংহের স্মৃতি কমপ্লেক্স
নাতির কাছে এখন গলা কাটা শহিদ কমরেড কম্পরাম সিংহের স্মৃতি কমপ্লেক্স

প্রজন্মের পর প্রজন্মকে তেভাগা থেকে ভাষা আন্দোলন ও পরবর্তী স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাসের গল্প জানাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সালডাঙ্গা গ্রামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন