সাত বছর ধরে কোমায় থেকে জীবনের সঙ্গে লড়াই চালিয়ে শেষ পর্যন্ত হার মানলেন শ্রীলঙ্কার সাবেক অনূর্ধ্ব–১৯ ক্রিকেটার আকশু ফার্নান্দো। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর। তার প্রয়াণে শ্রীলঙ্কার ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর দক্ষিণ কলম্বোর মাউন্ট লাভিনিয়া এলাকায় সমুদ্রসৈকতের কাছে অনুশীলন করছিলেন ফার্নান্দো। অনুশীলন শেষে একটি অরক্ষিত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এরপর থেকে দীর্ঘ সাত বছর তিনি কোমায় ছিলেন এবং অধিকাংশ সময় লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় কাটান।শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে আকশু ফার্নান্দো ছিলেন একজন প্রতিভাবন ব্যাটার। যে সময়ে তার ক্যারিয়ার ধীরে ধীরে গতি পাচ্ছিল, ঠিক সেই সময় মাত্র ২৭ বছর বয়সে দুর্ঘটনাটি তার ক্রিকেটজীবন থামিয়ে দেয়। সম্ভাবনাময় এক ক্রিকেটারের স্বপ্ন সেখানেই স্থবির হয়ে যায়।ঘরোয়া ক্রিকেটে তার পরিসংখ্যানও ছিল চোখে পরার মতো। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯ ম্যাচে তিনি সংগ্রহ করেন ১ হাজার ৬৭ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৫ ম্যাচে করেন ২৯৮ রান। এছাড়া ১৯টি টি–টোয়েন্টি ম্যাচেও অংশ নিয়েছিলেন তিনি। সিনিয়র পর্যায়ে তার ব্যাট থেকে এসেছে সাতটি অর্ধশতক।আন্তর্জাতিক পর্যায়ে অনূর্ধ্ব–১৯ স্তরেই দেশের প্রতিনিধিত্ব করেন ফার্নান্দো। ২০১০ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের সদস্য ছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে নয় বছরের ক্যারিয়ারে কোল্টস ক্রিকেট ক্লাব, পানাদুরা স্পোর্টস ক্লাবসহ একাধিক দলে খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে মুহাম্মদ খোরশেদুল আলম (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার (১২ এপ্রিল) সকালে পৌরসভার ১ Read more

রোহিঙ্গা ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনায় কোনও ফলাফল আসবে না: পররাষ্ট্র উপদেষ্টা
রোহিঙ্গা ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনায় কোনও ফলাফল আসবে না: পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে হবে, তবে সেটা জোর করে নয়। নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের পরই তারা ফিরে যাবে। তবে মায়ানমারের Read more

সি-ট্রাক চালুর মাধ্যমে মহেশখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ
সি-ট্রাক চালুর মাধ্যমে মহেশখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ

দীর্ঘদিনের দাবি ও ভোগান্তির অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-মহেশখালী নৌপথে নিয়মিত সি-ট্রাক চলাচল শুরু হচ্ছে। সকাল সাড়ে ১০টায় কক্সবাজার Read more

৭০ নতুন কমিটি দিল ছাত্রদল, তিনটি বিলুপ্ত
৭০ নতুন কমিটি দিল ছাত্রদল, তিনটি বিলুপ্ত

একদিনেই ৭০টি নতুন কমিটি প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ Read more

দেবীগঞ্জে ভূমি কর্পোরেট সেবা চালু, এক কক্ষে মিলবে সব সেবা
দেবীগঞ্জে ভূমি কর্পোরেট সেবা চালু, এক কক্ষে মিলবে সব সেবা

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভূমি-সংক্রান্ত জটিলতা ও হয়রানির অবসান ঘটাতে চালু হলো ‘ভূমি কর্পোরেট সেবা’। সোমবার (১৯ মে) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন