ছাত্রাবাস সংস্কার, পরিবহন সংকট নিরসন সহ ৭ দফা দাবিতে আগামী ৭ই মে বৃহত্তর আন্দোলন করার ঘোষণা দিয়েছেন রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের সকল শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল এগারোটায় কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন ছাত্রসংগঠন, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন ও অন্যান্য সংগঠন সহ কলেজের সর্বস্তরের শিক্ষার্থীরা একত্রিত হয়ে একথা জানান।আন্দোলনের বিষয়ে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, কবি নজরুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা নানান সংকট ও সমস্যার মধ্যে দিয়ে তাদের শিক্ষা জীবন অতিবাহিত করছেন। দীর্ঘদিন ধরে হল সংস্কার, পরিবহন সংকট, শ্রেণীকক্ষ সংকটের দাবি জানানো হলেও আদতে এর কোন সমাধান হয়নি। এবার কলেজের সকল সমস্যা সমাধানে শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে একত্রিত হয়েছেন।কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের সভাপতি বাইজিদ মাহমুদ বলেন, শিক্ষার্থীদের সকল দাবি যৌক্তিক। বিগত সময়ে অসংখ্যবার শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি জানালেও কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। আমরা চাই, আমাদের দাবি পূরণে উর্ধ্বতন কর্তৃপক্ষ শীঘ্রই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন।এর আগে কলেজের সকল শিক্ষার্থীদের নিয়ে এক উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনায় অংশ নিয়ে শিক্ষার্থীরা সাত দফা দাবি জানাষ। পরবর্তী সংবাদ সম্মেলনের সেই দাবিগুলো উত্থাপন করা হয়। দাবি গুলো হলো:১. হল সংস্কার ও হলের জন্য নতুন জায়গা বরাদ্দ করতে হবে।২. ছাত্র এবং ছাত্রীদের জন্য নতুন হল নির্মাণ।৩. শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।৪. শ্রেণীকক্ষের সংকট নিরসনে বহুতল ভবন নির্মাণ করতে হবে।৫. ক্যাম্পাস সম্প্রসারণের জন্য নতুন জায়গা বরাদ্দ করতে হবে।৬. কলেজের ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করতে হবে।৭. দ্রুত সময়ের মধ্যে শিক্ষক সংকট নিরসন করতে হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীমান্তে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্র ফের সক্রিয়, আটক ১২
সীমান্তে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্র ফের সক্রিয়, আটক ১২

কক্সবাজারের টেকনাফে উপকূলীয় এলাকার বেশ কয়েকটি পয়েন্টে মানবপাচারকারী চক্রের সদস্যরা ফের সক্রিয় হয়ে উঠেছে। এই চক্রের সদস্যরা দেশের বাইরে থাকা Read more

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল শিশুর
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল শিশুর

সিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় তাসকিন আহমেদ (৯) নামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টায় Read more

মুসাব্বির হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ
মুসাব্বির হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা Read more

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান নতুন পোপের
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান নতুন পোপের

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইউক্রেনে ন্যায়ভিত্তিক ও স্থায়ী শান্তির আহ্বান জানিয়েছেন নব নির্বাচিত পোপ লিও চতুর্দশ।রয়টার্স ও স্কাই নিউজ-এর প্রতিবেদনে Read more

ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন
ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন

ভারতের অরুণাচল প্রদেশের ২৭ জায়গার নতুন নামকরণ করেছে চীন। এ নামকরণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। দেশটি বলেছে, অরুণাচল ভারতের Read more

মানিকগঞ্জে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য আটক
মানিকগঞ্জে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য আটক

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নাইট ডিউটি করার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে জোরপূর্বক ধর্ষনের অভিযোগ উঠেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন