ফ্যাসিস্ট শক্তি নির্বাচন বানচালের চক্রান্ত করছে দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, একাত্তর এবং চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছেন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট শক্তি অস্থিতিশীল, তারা নির্বাচন বানচালের চক্রান্ত করছে। হাদির ওপর হামলাকাদীদের এখনও গ্রেপ্তার করতে পারেনি সরকার। সরকার পুলিশের ওপর নির্ভর হয়ে আমাদের জীবন নিরাপদ করতে পারবে না।তিনি বলেন, এ ভূখণ্ডের মানুষ মানবিক মর্যাদা, স্বার্বভৌমত্বের জন্য লড়াই করেছে। কিন্তু ৫৪ বছরে বারবার মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সাম্য ও মানবিক মর্যাদার পরিবর্তে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়।এনসিপির আহ্বায়ক বলেন, একাত্তর এবং চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। গণভোটে হ্যাঁ-এর পক্ষে গণজোয়ার করতে এনসিপির প্রার্থিরা কাজ করবেন।আর মুক্তিযুদ্ধ নিয়ে নানা বয়ানে রাজনীতি করা হয়েছে মন্তব্য করে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিলাম। অর্ধ শতাব্দিতেও তা পারিনি। নতুন বাংলাদেশে তা বাস্তবায়ন করতে হবে। দলীয় দৃষ্টিভঙ্গি থেকে নয়, একাত্তরের দৃষ্টিভঙ্গি থেকে মুক্তিযুদ্ধকে দেখতে হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এই বিজয় আল্লাহর একান্ত দান, আমরা অহংকারী হবো না: শিবির সভাপতি
এই বিজয় আল্লাহর একান্ত দান, আমরা অহংকারী হবো না: শিবির সভাপতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়ের পরও বিজয় মিছিল না করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির Read more

চকরিয়া সরকারি খাস জমি দখল করে স্থাপনা
চকরিয়া সরকারি খাস জমি দখল করে স্থাপনা

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং মৌজার ইছাছড়ি গ্রামে সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে জবরদখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আবু Read more

৫ জুলাই দেশব্যাপী দোয়া-মাহফিলের আহ্বান হেফাজতে ইসলামের
৫ জুলাই দেশব্যাপী দোয়া-মাহফিলের আহ্বান হেফাজতে ইসলামের

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আগামী ৫ জুলাই দেশব্যাপী দোয়া ও মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছে হেফাজতে Read more

আল্লাহর রহমত কামনা করলেন শায়খ আহমাদুল্লাহ ও আজহারী
আল্লাহর রহমত কামনা করলেন শায়খ আহমাদুল্লাহ ও আজহারী

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একের পর এক Read more

১১ দিনে এলো ১২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
১১ দিনে এলো ১২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

চলতি অক্টোবরের প্রথম ১১ দিনে দেশে ৯৮ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় Read more

সীতাকুণ্ডে রেললাইনে গাছ পড়ে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
সীতাকুণ্ডে রেললাইনে গাছ পড়ে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় রেললাইনের ওপর আস্ত একটি কড়ই গাছ পড়ে যায়। যার কারণে চট্টগ্রামের সাথে সারা দেশে প্রায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন