২০২১ সালে অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত ক্রাফদের মামলার রায়ের প্রতিবাদ এবং ছয় দফা দাবিতে বরিশালে সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ব্লোকেড কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।বুধবার (১৬ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এই অবরোধ কর্মসূচি শুরু করা হয়। এসময় শিক্ষার্থীরা যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন বেলা ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রায় ১ ঘন্টা ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।এতে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পরে সাধারন যাত্রীরা। এর আগে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর চৌমাথা থেকে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড চত্বরে অবস্থান নেয় তারা। এসময় সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবস্থান করে।শিক্ষার্থীরা জানায়, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাকটরদের পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল, উচ্চ শিক্ষার জন্য টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে সহ ৬ দফা দাবী জানানো হয়। দ্রুত দাবী না মানা হলে কঠোর কর্মসূচির হুশিয়ারী দিয়ে সড়ক ছেড়ে দেয় ক্যাম্পাসে যান তারা।শিক্ষার্থীরা আরো বলেন, ঢাকা-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিলে প্রশাসনের তৎপরতায় গতিপথ পরিবর্তন করে ফের পলিটেকনিক ইন্সটিটিউটে গিয়ে কর্মসূচির সমাপ্তি টানে।এখানে শিক্ষার্থীরা বলে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের কাছে ছয়টি দাবি তুলেছিলাম আমরা। কিন্তু তার আমাদের যে সময় নির্ধারন দিয়েছিলেন তা গত ১৫ এপ্রিল শেষ হয়েছে। আমাদের ছয় দফার কোন ব্যবস্থা নেয়নি বলে আজকের আমাদের এই ব্লোকেড কর্মসূচি। তবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। আজকে আমাদের ছয় দফা দাবি আদায় করে রাজপথ ছেড়েছি। এর পরে মন্ত্রণালয় বা অধিদপ্তরের প্রতিনিধিদের এখানে এসে দাবি পূরণ করতে হবে। তার পরে রাজপথ ছাড়বো।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দামুড়হুদায় দোকান নির্মাণের জন্য মাটি খুঁড়ে মিললো গুপ্তধন
দামুড়হুদায় দোকান নির্মাণের জন্য মাটি খুঁড়ে মিললো গুপ্তধন

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের শহিদুল ইসলাম দোকান নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় পেলেন ব্রিটিশ আমলের গুপ্তধন রুপার মুদ্রা।শনিবার (২০ Read more

লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: মোজতবা খামেনি
লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: মোজতবা খামেনি

ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।ইরানের আধা-সরকারি Read more

কুমিল্লা মহানগর বিএনপি নেতা ভিপি জসিম আর নেই
কুমিল্লা মহানগর বিএনপি নেতা ভিপি জসিম আর নেই

কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন আর নেই। বৃহস্পতিবার (২ অক্টোবর) Read more

উল্লাপাড়ায় সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ, ৪ মাসেই ভাঙন
উল্লাপাড়ায় সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ, ৪ মাসেই ভাঙন

সিরাজগঞ্জের উল্লাপাড়ার এলজিইডির অর্থায়নে ৪ মাস আগেই পাটবন্দর-সাতবাড়িয়া সড়কটি নতুন নির্মাণ করে পাকা করা হয়েছিল। কিন্তু অল্প সময়ের ব্যবধানে সেই Read more

প্রথমবারের মতো ৪র্থ প্রজন্মের খাইবার মিসাইল ব্যবহার করলো ইরান
প্রথমবারের মতো ৪র্থ প্রজন্মের খাইবার মিসাইল ব্যবহার করলো ইরান

ইসরায়েলে হামলায় ৪র্থ প্রজন্মের খাইবার শেকান মিসাইল ব্যবহার করেছে ইরান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্য। চিহ্নিত লক্ষ্যবস্তুতে নির্ভুল Read more

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

কাশ্মির ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশ সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার।ইসাক দারের সফর স্থগিতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন