সিরাজগঞ্জের কাজীপুরের দূষিত চরাঞ্চলে পাঁচ বছর বয়সি এক নারী শিশু ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। চরাঞ্চলের চরগিরিশ ইউনিয়নের গিরিশ বাজার এলাকায় গত মঙ্গলবার (১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।বুধবার (০২ জুলাই) শিশুটির মা বাদী হয়ে কাজীপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।তিনি বলেন, ‘চরাঞ্চলে এক শিশু ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। এক বৃদ্ধকে অভিযুক্ত করে থানায় মামলা দায়েরও হয়েছে বিকেলে। আসামিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’থানায় দেয়া এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১ জুলাই) দুপুরে শিশুটি বাড়ির পাশের টিউবওয়েলে পা ধোতে যায়। এসময় প্রতিবেশী শামছুল হক (৬০) ওই শিশুটিকে ফুসলিয়ে বাড়ির পাশের একটি নির্জন গলির মধ্যে নিয়ে যান। সেখানে গিয়ে শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেন। শিশুটি ব্যথায় কান্না করে উঠলে অবস্থা বেগতিক দেখে সেখান থেকে দ্রুত সটকে পড়েন শামছুল হক। এরপর মা তাঁকে গোসল করাতে গেলে শিশুটি তার মাকে শরীরে ব্যথা পাবার ঘটনা বলে দেয়। এদিকে এই ঘটনার পর থেকে শামছুল আত্মগোপনে চলে গেছেন। তবে লোক মারফত শিশুটির পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিগত সরকারের পতনের মূল কারণ দুর্নীতি: দুদক চেয়ারম্যান
বিগত সরকারের পতনের মূল কারণ দুর্নীতি: দুদক চেয়ারম্যান

দুর্নীতির উৎস হচ্ছে এক ধরনের রাজনীতিদের দ্বারা। তাদের হাতেই লালিত হয় দুর্নীতিবাজদের অনেকে। বিগত সরকারের পতনের অন্যতম কারণ ছিল দুর্নীতি। Read more

ইউনূস সাহেব পলিটিকস আর ইকোনমিকস এক নয়: পার্থ
ইউনূস সাহেব পলিটিকস আর ইকোনমিকস এক নয়: পার্থ

ইউনূস সাহেব পলিটিকস আর ইকোনমিকস এক নয়। পলিটিকসে দুই আর দুইয়ে ২২ হয়, ইকোনমিকসে দুই আর দুইয়ে ৪ হয় বলে Read more

নবীনগরে অবৈধ গরুর বাজার উচ্ছেদ
নবীনগরে অবৈধ গরুর বাজার উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজ মাঠে গড়ে ওঠা অবৈধ গরুর বাজার মঙ্গলবার (৩ জুন) তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করা হয়েছে। Read more

বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন
বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছর বয়সি আবুল কাসেম মুন্সি অনশন করেছেন।শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে Read more

চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা
চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সময় একটি চায়ের দোকানে Read more

ইরান এখনই শান্তি স্থাপন না করলে আরও বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরান এখনই শান্তি স্থাপন না করলে আরও বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমারু বিমান হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশ ইরানকে এখন শান্তি প্রতিষ্ঠা করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন