দেশের ৭ জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এ সময়ে এসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। আজ রবিবার (২৬ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এজন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে— আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বোয়ালখালী থেকে চুরি হওয়া মিনিবাস উদ্ধার করল কুমিরা হাইওয়ে পুলিশ
বোয়ালখালী থেকে চুরি হওয়া মিনিবাস উদ্ধার করল কুমিরা হাইওয়ে পুলিশ

‎গভীর রাতে বোয়ালখালী থেকে চুরি হওয়া মিনিবাস সীতাকুণ্ড থেকে উদ্ধার করল কুমিরা হাইওয়ে পুলিশ। এই ঘটনায় শহিদুল ইসলাম (৩২) নামের Read more

কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকে রহস্যজনক অচেতন
কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকে রহস্যজনক অচেতন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের ছয় কর্মকর্তা রহস্যজনকভাবে অচেতন হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (০১ জুন) দুপুরে কুলিয়ারচর বাজারে হাবিব কমপ্লেক্সের দ্বিতীয় Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর তারাগঞ্জের স্কুল মাঠে শুরু হলো সংস্কার কাজ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর তারাগঞ্জের স্কুল মাঠে শুরু হলো সংস্কার কাজ

দেশের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম 'সময়ের কণ্ঠস্বর'-এ গত ৬ জুলাই 'তারাগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠে জলাবদ্ধতা, সংস্কারের দাবি শিক্ষার্থীদের' এই শিরোনামে একটি Read more

রাজধানীতে বাসায় ঢুকে ডাকাতির অভিযোগে সাবেক সেনা কর্মকর্তাসহ গ্রেফতার ৪
রাজধানীতে বাসায় ঢুকে ডাকাতির অভিযোগে সাবেক সেনা কর্মকর্তাসহ গ্রেফতার ৪

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির ঘটনায় সাবেক দুই কর্মকর্তাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (২০ Read more

ফরিদপুরে দুই মহাসড়ক অবরোধ, ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন
ফরিদপুরে দুই মহাসড়ক অবরোধ, ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

ফরিদপুরে দুটি মহাসড়কে অবরোধের কারণে রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল Read more

রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে
রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে

পবিত্র রমজানকে সামনে রেখে ওমরাহ পালনের পরিকল্পনা করা বিদেশিদের দ্রুত বুকিং দেওয়ার পরামর্শ দিচ্ছেন ভ্রমণসেবা সংশ্লিষ্টরা। দেরি করলে ওমরাহ প্যাকেজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন