আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) এ তথ্য জানিয়েছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে বলছে, ভূমিকম্পটি বাংলাদেশ সময় সকাল ৫টা ৩৯ মিনিটে অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজ থেকে প্রায় ৬১ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।এর আগে গত মাসে উত্তর আফগানিস্তানের বালখ, সামাঙ্গান, সার-ই-পুল, বাগলান ও কুন্দুজসহ কয়েকটি প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৭ জন নিহত এবং ৯৫৬ জন আহত হন।এ ছাড়া আগস্ট মাসে পূর্ব আফগানিস্তানে আরেকটি ভয়াবহ ভূমিকম্পে ২ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয় এবং প্রায় ৪ হাজার মানুষ আহত হন। ওই ভূমিকম্পে কুনার প্রদেশ ধ্বংসস্তূপে পরিণত হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
পুঠিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে অবৈধভাবে দখল করে রাখা প্রায় ১০০ কোটি টাকা সমমূল্যের সরকারি জমি দখলদারদের হাত থেকে উদ্ধার Read more

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে মাউশির নতুন নির্দেশনা
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে মাউশির নতুন নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হলে চলতি আগস্ট মাসের বিল Read more

নেত্রকোনায় ৮ বছরের ছেলেকে হত্যায় দায়ে পিতার যাবজ্জীবন
নেত্রকোনায় ৮ বছরের ছেলেকে হত্যায় দায়ে পিতার যাবজ্জীবন

নেত্রকোনায় ৮ বছরের নিজ সন্তানকে হত্যার দায়ে মো. এরশাদ মিয়াকে (৩৬) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ Read more

বেপরোয়া রুপসা কেড়ে নিলো ছাত্রীর প্রাণ, সড়ক অবরোধ
বেপরোয়া রুপসা কেড়ে নিলো ছাত্রীর প্রাণ, সড়ক অবরোধ

যশোরে বেপরোয়া রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় মাদ্রাসা ছাত্রী উর্মি খাতুনের (১৪) মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সদর উপজেলার চুড়ামনকাটি Read more

বাংলাদেশ সফরে আসছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল
বাংলাদেশ সফরে আসছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল

ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির একটি প্রতিনিধিদল আগামী ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবে। এ সময় তারা বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন Read more

৬ জুলাই: নামাজের সময়সূচি
৬ জুলাই: নামাজের সময়সূচি

আজ রবিবার, ৬ জুলাই ২০২৫ ইংরেজি, ২২ আষাঢ় ১৪৩২ বাংলা, ১০ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন