জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরে ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। এ ছাড়া ৫০ লাখের বেশি করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। 

আজ রবিবার  (২৯ মার্চ) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।
 আল আমিন শেখ বলেন, এ বছর ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে ব্যক্তি করদাতারা ৩১ মার্চের আগে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় অনুমোদন করতে পারবেন।
 
রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি সংক্রান্ত আবেদন এবং অনুমোদনের প্রক্রিয়াটি সহজ, দ্রুত, স্বচ্ছ ও স্বস্তিদায়ক করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড অনলাইন সিস্টেম চালু করেছে। করদাতারা ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেন্যুর মাধ্যমে অনলাইনে সময় বৃদ্ধির আবেদন করতে পারছেন। গত কয়েক দিনে পাঁচ হাজারের বেশি করদাতা অনলাইনে আবেদন করেছেন এবং বেশীরভাগ আবেদন স্বল্প সময়ের মধ্যে অনুমোদিত হয়েছে।     
অনলাইনে করা আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কর কমিশনারও অনলাইনেই অনুমোদন দিয়েছেন। অনুমোদন পাওয়া করদাতারা বর্ধিত সময়ের মধ্যে কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়া অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। যারা এখনও রিটার্ন দাখিল করেননি, তাদের বর্ধিত সময়ের সুবিধা পেতে অবশ্যই ৩১ মার্চের আগে আবেদন করতে হবে। ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন না থাকলে আবেদন করার আগে বায়োমেট্রিক সিম ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। যারা অনলাইন রিটার্নের জন্য বাধ্য নয়, তারা অনলাইনে অথবা সরাসরি সংশ্লিষ্ট সার্কেলে লিখিতভাবে সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।

 
এনবিআর সব ব্যক্তি করদাতাকে অনুরোধ করেছে, জরিমানা বা অতিরিক্ত কর এড়াতে রিটার্ন দাখিলের শেষ সময় ৩১ মার্চের মধ্যে রিটার্ন দাখিল করতে। তবে কেউ এই সময়ের মধ্যে দাখিল করতে না পারলে যৌক্তিক কারণ উল্লেখ করে সর্বোচ্চ ৯০ দিনের সময় বৃদ্ধির জন্য ৩১ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে যে বার্তা দিলো সৌদি
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে যে বার্তা দিলো সৌদি

কঠোরভাবে বিক্ষোভ দমন করায় ইরানের ওপর যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমন আশঙ্কার মধ্যে সৌদি আরব ইরানকে জানিয়েছে, Read more

ফিলিস্তিনের পাশে দাঁড়াতে কোরআনের নির্দেশনা
ফিলিস্তিনের পাশে দাঁড়াতে কোরআনের নির্দেশনা

ফিলিস্তিন বরকতময় ভূমি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন- سُبْحٰنَ الَّذِيْۤ اَسْرٰي بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ اِلَي الْمَسْجِدِ الْاَقْصَا Read more

মুন্সীগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
মুন্সীগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ২৮ কেজি গাঁজাসহ মো. সাহাবুদ্দিন পেদা (২৮) নামে একজনকে Read more

গুম সংক্রান্ত অধ্যাদেশের অনুমোদন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
গুম সংক্রান্ত অধ্যাদেশের অনুমোদন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা Read more

এবার যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স পাঠাতে দিতে হবে ৫ শতাংশ কর
এবার যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স পাঠাতে দিতে হবে ৫ শতাংশ কর

যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে টাকা পাঠাতে ৫ শতাংশ কর পরিশোধের নতুন আইন পাস হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Read more

টিভিতে আজকের খেলা (২৭ জুলাই)
টিভিতে আজকের খেলা (২৭ জুলাই)

চলছে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার চতুর্থ টি-টোয়েন্টি। এছাড়া ইংল্যান্ড-ভারতের চতুর্থ টেস্টের ‘থ্রিলিং’ শেষ দিন আজ।৪র্থ টি-টোয়েন্টিওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়াভোর ৫টা, টি স্পোর্টসওল্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন