চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী; বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ; জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান উপস্থিত রয়েছেন। ধারণা করা হচ্ছে, বৈঠকে সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা, এর পরবর্তী পরিস্থিতি, শিক্ষার্থীদের বিক্ষোভ এবং দেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।উল্লেখ্য, গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখায় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহত হন। ঘটনার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৪
ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৪

ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ১২ বছর বয়সী এক শিশুসহ অন্তত ৪ জন নিহত Read more

মামলা থেকে নাম বাদ দিতে ৫ লাখ টাকা চাইলেন এসআই
মামলা থেকে নাম বাদ দিতে ৫ লাখ টাকা চাইলেন এসআই

পাঁচ লাখ টাকা দিলে মামলার অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া হবে–প্রবাসীর ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপকের কাছে এভাবে টাকা চেয়েছেন নাটোরের গুরুদাসপুর থানার Read more

এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি দিল ইরান
এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি দিল ইরান

হরমুজের পর এবার আরও একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি দিয়েছে ইরান। বৃহস্পতিবার (২৬ মার্চ) ইরানি প্রতিরক্ষা বাহিনীর অভিজাত Read more

বিএনপি’র সাথে অন্য কোন দলের দ্বন্দ্ব নেই: মাহবুব আনাম স্বপন
বিএনপি’র সাথে অন্য কোন দলের দ্বন্দ্ব নেই: মাহবুব আনাম স্বপন

বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ভালো। তারেক রহমান ও ড. ইউনুসের মিটিং Read more

যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা!
যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা!

যশোরের মণিরামপুরে মাদরাসা শিক্ষার্থী মাহমুদা সিদ্দিকাকে (১৩) ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) মণিরামপুর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি Read more

আজ জামায়াতের মহাসমাবেশ, প্রস্তুত সোহরাওয়ার্দী
আজ জামায়াতের মহাসমাবেশ, প্রস্তুত সোহরাওয়ার্দী

৭ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশ আজ (১৯ জুলাই)। এর উপলক্ষে শুক্রবারই (১৮ জুলাই) সব ধরনের প্রস্তুতি শেষ করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন