সরকারি কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে শিক্ষক সংকট মোকাবেলায় ৪৯তম বিশেষ বিসিএসের আয়োজন করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে মোট ৬৮৩ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে।পিএসসি জানিয়েছে, আগামী শুক্রবার ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে লিখিত (এমসিকিউ) পরীক্ষা। বিশেষ বিসিএস-এ প্রিলিমিনারি পরীক্ষা থাকে না। সরাসরি ২০০ নম্বরের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।এবারের বিশেষ বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ১২ হাজার চাকরিপ্রার্থী। ফলে প্রতিটি পদে গড়ে প্রায় ৪৫৬ জন প্রতিযোগিতা করবেন।বিজ্ঞপ্তি অনুসারে, সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ৬৫৩ জন এবং শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০ জন নিয়োগ দেওয়া হবে।এর মধ্যে সবচেয়ে বেশি পদ রয়েছে বাংলা বিভাগে ৬১টি। এছাড়া রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩২টি শূন্যপদসহ অন্যান্য বিভাগেও প্রভাষক নিয়োগ দেওয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোগান
নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোগান

গাজা সংকট নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গাজায় মানবিক সহায়তা দেওয়া ৩৭টি Read more

নির্বাচনের সময় ঘনিয়ে এলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসি
নির্বাচনের সময় ঘনিয়ে এলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের এই অবস্থায় আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা একটা বড় চ‍্যালেঞ্জ; নির্বাচনের সময় Read more

কুমিল্লায় লাইনচ্যুত হওয়া ট্রেন সাত ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক
কুমিল্লায় লাইনচ্যুত হওয়া ট্রেন সাত ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

প্রায় সাত ঘণ্টা ধরে পড়ে থাকা কুমিল্লায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি অবশেষে উদ্ধার করা হয়েছে। রাত ১১ টা Read more

মুন্সিগঞ্জে অটোরিকশাচালক হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ২
মুন্সিগঞ্জে অটোরিকশাচালক হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ২

মুন্সিগঞ্জের গজারিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক শাহজালাল (৩৭) হত্যাকাণ্ডের ৩৫ দিন পর ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা Read more

লিবিয়ার ডিটেনশনে আটক ১৫৭ জনসহ ১৬২ বাংলাদেশি দেশে ফিরছেন
লিবিয়ার ডিটেনশনে আটক ১৫৭ জনসহ ১৬২ বাংলাদেশি দেশে ফিরছেন

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার ধারাবাহিক ও নিরলস প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকসহ মোট ১৬২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন