বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষণায় জানানো হয়েছে, একই দিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই আগাম প্রচার–উপকরণ সরিয়ে ফেলতে কঠোর নির্দেশনা দিয়েছে নাসির উদ্দিন কমিশন।গতকাল (১০ ডিসেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্থানীয় সরকার বিভাগের সচিবকে পাঠানো চিঠিতে এ নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।চিঠিতে উল্লেখ করা হয়, তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াললেখা, বিলবোর্ড, তোরণ, গেট, প্যান্ডেল বা আলোকসজ্জা—যে ধরনের প্রচারসামগ্রীই থাকুক না কেন, তা ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে অপসারণ করতে হবে। এ জন্য সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে ব্যবস্থা নিতে হবে।ইসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রচারসামগ্রী না সরালে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।ইসির ঘোষণা অনুযায়ী তফসিল প্রকাশিত হচ্ছে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায়। নির্দেশনা অনুযায়ী ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যেই আগাম প্রচারসামগ্রী তুলে ফেলতে হবে। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, সময়সীমা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির কমিটিতে আ.লীগ নেতা-কর্মী, তৃণমূল নেতা কর্মীদের ক্ষোভ
বিএনপির কমিটিতে আ.লীগ নেতা-কর্মী, তৃণমূল নেতা কর্মীদের ক্ষোভ

বিএনপির নেতা-কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দিয়ে বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির Read more

দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

দেশে কোনো ধরনের জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, তেলের সরবরাহ স্বাভাবিক Read more

বিস্ফোরক মামলায় বেরোবির কর্মচারী গ্রেপ্তার
বিস্ফোরক মামলায় বেরোবির কর্মচারী গ্রেপ্তার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা ও সহিংসতার ঘটনায় প্রশাসনের করা বিস্ফোরক দ্রব্যাদি মামলায় বিশ্ববিদ্যালয়ের এক Read more

সাদা শাপলার বিল দেখতে দিনাজপুরে শত শত মানুষের ভিড়
সাদা শাপলার বিল দেখতে দিনাজপুরে শত শত মানুষের ভিড়

প্রকৃতি অপরূপ রূপে সেজেছে দিনাজপুরের বিরামপুর শাপলার বিল। যতদূর চোখ যায়—রক্তিম আভার হাতছানি। বিলের পানিতে মাথা উঁচু করে সৌন্দর্য ছড়াচ্ছে Read more

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: ড. ইউনূস
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: ড. ইউনূস

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। আমাদের মোট দেশজ উৎপাদনের একটি বৃহৎ অংশ এসএমই খাত থেকে আসে। নতুন Read more

বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার বিষয়ে একমত নয় প্রশাসন ও আন্দোলনকারীরা
বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার বিষয়ে একমত নয় প্রশাসন ও আন্দোলনকারীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কম্বাইন্ড (বিএসসি ইন ভেট ও এএইচ) ডিগ্রির আন্দোলনকারীদের ওপর বহিরাগতদের হামলার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন