আগামী ৩০ জুন প্রকাশ করা হবে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল। আজ মঙ্গলবার (৩ জুন)  বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পিএসসি চলমান বিসিএস জট নিরসন এবং কালক্ষেপণ কমানোর জন্য ২০২৫ সালের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন করেছে। চলতি বছরই তিনটি বিসিএসের (৪৪তম, ৪৫তম ও ৪৮তম) চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩০ জুন ৪৪তম বিসিএস, ২২ সেপ্টেম্বর ৪৮তম বিসিএস এবং ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।উল্লেখ্য, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মোট পদসংখ্যা ১ হাজার ৭১০টি। এর মধ্যে ৭৭৬টি শিক্ষা ক্যাডার। ৪৪তম বিসিএসে মোট আবেদন করেছিলেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেমরা স্টাফ কোয়ার্টারে সিএনজি-লেগুনা সংঘর্ষ, নিহত ১
ডেমরা স্টাফ কোয়ার্টারে সিএনজি-লেগুনা সংঘর্ষ, নিহত ১

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় একজন ভ্যানচালক Read more

আ.লীগসহ সংশ্লিষ্ট সংগঠনের সব অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি
আ.লীগসহ সংশ্লিষ্ট সংগঠনের সব অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি

বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ Read more

ভালুকায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু!
ভালুকায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু!

ময়মনসিংহের ভালুকায় নানার বাড়িতে বেড়াতে এসে ওয়ালিদ মাহমুদ (৮) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ভালুকা উপজেলার Read more

কক্সবাজারের তিন উপজেলায় এনসিপির পথসভা বানচাল
কক্সবাজারের তিন উপজেলায় এনসিপির পথসভা বানচাল

কক্সবাজারের তিন উপজেলা- রামু, ঈদগাঁও ও চকরিয়ায় পূর্বনির্ধারিত পথসভা আয়োজন করতে পারেনি নবগঠিত রাজনৈতিক দল এনসিপি (ন্যাশনাল কনসেনসাস পার্টি)। দলটির Read more

নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচির ২৯ হাজার ৩১০ কেজি চাল জব্দ
নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচির ২৯ হাজার ৩১০ কেজি চাল জব্দ

নওগাঁর রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচীর ২৯ হাজার ৩১০কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।  শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত Read more

চুরি করতে ঘরে ঢোকার সময় ভেন্টিলেটরের ছিদ্রে আটকে গেল চোর
চুরি করতে ঘরে ঢোকার সময় ভেন্টিলেটরের ছিদ্রে আটকে গেল চোর

বাড়িতে ঢোকার চেষ্টা করতে গিয়ে এক চোর এক্সজস্ট ফ্যান বসানোর জন্য করা ছিদ্রে আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ১০ ফুট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন